ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশ ও জাতির ঘাড়ে এক স্বৈরাচারি ও কর্তৃত্ববাদী শাসনের জগদ্দল পাথর চেপে বসেছে

ঢাকা মহানগরী উত্তরের আমীর শপথ অনুষ্ঠানে আমীরে জামায়াত

দেশ ও জাতির ঘাড়ে এক স্বৈরাচারি ও কর্তৃত্ববাদী শাসনের জগদ্দল পাথর চেপে বসেছে

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “দ্বীন কায়েমের প্রত্যয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে অনুভূতি লালন করি তা আল্লাহ তা’য়ালার দান। আর যুগে-যুগে এই অনুভূতি লালন ও পালন করতে গিয়েই অনেকে জন্মভূমি ছেড়ে হিজরত করেছেন, শাহাদাত বরণ করেছেন; আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন অগণিত মানুষ। তাই ইতিহাসের সে ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনের কর্মীদের সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান কারার জন্য সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।”

তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত নবনির্বাচিত মহানগরী আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ সকাল ১০টায় অনুষ্ঠিত মহানগরী উত্তরের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে অঞ্চল পরিচালক ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নির্বাচিত মহানগরী আমীরকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম প্রমূখ। উল্লেখ্য, রুকনদের গোপন ভোটে ২০২৩-২০২৪ কার্যকালের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমীর নির্বাচিত হয়েছেন জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিনকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেন, “ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। সে জুলুমের শিকার হয়েই বিশ্বইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা, ভাষা সৈনিক, জাতির রাহবার অধ্যাপক গোলাম আযমকে মিথ্যা অভিযোগে কারারুদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। একই সাথে শহীদ সাবেক আমীরে জামায়াত ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনালের ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সহকারি সেক্রেটারি জেলারেল শহীদ মোহাম্মদ কামারুজ্জামান ও শহীদ আব্দুল কাদের মোল্লা এবং সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীকে ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এমনকি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মাওলানা একেএম ইউসুফ ও মাওলানা আব্দুস সোবহানকে বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে। একই সাথে ইসলামী আন্দোলনের আরও অনেক নেত-কর্মীরাও নানাবিধ জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকে শাহাদতও বরণ করেছেন। তিনি শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষায় সকলকে ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।

শপথ অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

আমীরে জামায়াত বলেন, দায়িত্ব কেউ চেয়ে নেয় না। চেয়ে নিলে মহান আল্লাহর পক্ষ থেকে লা’নত আসে। দায়িত্ব যদি মহান আল্লাহর পক্ষ থেকে আসে, তখন আল্লাহ তা’য়ালা তার ওপর রহমত নাযিল করেন। তিনি নতুন করে শপথ গ্রহণ করা আমীরের সুস্থতা ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করে বলেন, ‘মহান আল্লাহ তা’য়ালা তাকে সুস্থ থেকে সততা, যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের তাওফিক দান করুন। তিনি তাদের প্রতি শ্রদ্ধাশীল হোন যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং ভোটাররাও তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন’। তিনি নতুন আমীরের দায়িত্ব পালনের সার্বিক সাফল্য কামনায় মহান আল্লাহর দরবারে দো’য়া করেন।

তিনি বলেন, দেশ ও জাতির ঘাড়ে এক স্বৈরাচারি ও কর্তৃত্ববাদী শাসনের জগদ্দল পাথর চেপে বসেছে। জনগণ এই অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি চায়। আর স্বাভাবিক নিয়মেই এই কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটবে-ইনশাআল্লাহ। সরকার ইচ্ছা করলেই তাদের এই দুঃশাসন অব্যাহত রাখতে পারবে না। এজন্য জনগণকে সাথে নিয়ে আমাদের সকলকে রাজপথে নেমে আসতে হবে। আর এ আন্দোলন কোন হঠকারী আন্দোলন হবে না বরং নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশে অপশাসন-দুঃশাসনের অবসান ঘটানো হবে, ইনশাআল্লাহ। আমীরে জামায়াত সরকারকে আত্মসমালোচনার পরামর্শ দিয়ে বলেন, মানুষ মাত্রই ভুল হয়; আমরাও ভুল-ত্রুটির উর্দ্ধে নই। তাই সরকারকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কোন ক্ষতি না করে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। বল প্রয়োগের চেষ্টা করলে তা তাদের জন্য মোটেই সুখকর হবে না; জনগণ অনেক ক্ষতির সম্মূখীন হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম বলেন, “আল্লাহ তা’য়ালা আম্বিয়া কেরামের উপর দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন, একই দায়িত্ব সাহাবায়ে কেরামের ওপরও ছিলো। দায়িত্ব হলো আমানত। এ দায়িত্বের জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এর জন্য কেউ লাঞ্চিত হবে, কেউবা মর্যাপূর্ণ হবে। শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষায় দায়িত্বশীলদের আরো বেশি তৎপর হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম

বিশেষ অতিথির বক্তব্যে জনাব নুরুল ইসলাম বুলবুল বলেন, “অতীতের চাইতে ২০২৩-২০২৪ হবে চ্যালেঞ্জিং। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল

সভাপতির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “কোনো বিবেচনায় আমি এ দায়িত্ব পালনে নিজেকে যোগ্য মনে করিনা। আপনাদের দেয়া আমানত রক্ষায় আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমার জন্য সবাই দে’ায়া করবেন, সার্বিক কাজে পরামর্শ ও সহযোগিতা করবেন।

সভাপতির বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন

তিনি বলেন, বিগত ১২ বছরে আওয়ামীলীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এর থেকে উত্তরণে রাজধানীর জনশক্তিদেরকে, ওয়ার্ড-ইউনিটকে মজবুত করে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনে রাজধানীবাসী যথাযথ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।”

Next Post
জনাব মোশাররফ হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জনাব মোশাররফ হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • চলমান জ্বালানি সংকট নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতির সাথে বাস্তবতার কোন মিল খুজে পাইনি | ডা. শফিকুর রহমান
  • জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)
  • হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শন মাননীয় বিরোধীদলীয় নেতার
  • মালিক ও শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে
  • গণভোট নিয়ে প্রতারণা ও ধোঁকাবাজির রাজনীতিকে আমরা প্রত্যাখান ও ঘৃণা করি
  • মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
  • বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
  • “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য || ডা. শফিকুর রহমান
  • জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য || ডা. শফিকুর রহমান
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • শেরপুরে উপনির্বাচনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমীরে জামায়াত
  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত