ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অনুরোধ

-ডা. শফিকুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অনুরোধ

গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডসহ আরো কয়েকটি ইসলামী ব্যাংকের ব্যাপারে বিভিন্ন সংবাদ প্রচারিত হচ্ছে। এ সংবাদগুলোতে অনেকগুলো উদ্বেগজনক খবর উঠে এসেছে। কার্যতঃ ক্ষমতার জোরে ডাকাতির কায়দায় ২০১৭ সালে একটি অপশক্তি ব্যাংকের কর্তৃত্ব জোর করে হাতে নেয় এবং সেই থেকে ব্যাংকটাকে লুটপাট করে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যায়। এ প্রক্রিয়ার সাথে ব্যাংকে  চাকুরীরত কোন ব্যক্তি যদি তার ব্যক্তি স্বার্থে অসৎ কাজের সঙ্গী হয়ে থাকেন তিনিও সমভাবে দোষী।

এ ব্যাংকটাতে যারা কর্মকর্তা-কর্মচারি হিসেবে সেবা দিয়ে আসছেন, তাদের বেশির ভাগ লোকই মানসিক কষ্টে রয়েছেন। তারা তাদের ওপর অর্পিত আমানত বা দায়িত্ব আমানতদারির সাথেই পালন করছেন বলে আমাদের বিশ্বাস। ২০১৭ সালের পর কিছু অযোগ্য লোকদের জোর করে এ ব্যাংকে চাকুরী দেয়া হয়েছে। নীতি-নৈতিকতা, বাস্তবতা এবং যোগ্যতার কোন ধার তারা ধারেনি। এরা ব্যাংকের জন্য সম্পদ নয় বরং জঞ্জাল। দেশবাসী এ দখলদার অপশক্তি এবং এরকম যারা ব্যাংকের জন্য আপদ তাদের থেকে এ ব্যাংকটাকে মুক্ত দেখতে চায়।

এক ডাকাতের হাত থেকে আরেক ডাকাতের হাতে ব্যাংকের মালিকানা বদল হোক ব্যাংকের প্রকৃত বিনিয়োগকারী এবং ডিপোজিটররা এটা কোনভাবেই মেনে নিবেন না। এ ব্যাংক বিনিয়োগকারী এবং ডিপোজিটরদের কাছে তাদের সন্তানতূল্য। তাই সমন্বিত লড়াইয়ের মাধ্যমে এ ব্যাংকটাকে যথাযথ অবস্থায় ফিরিয়ে আনতে হবে, ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, দখলদার ব্যাংক ডাকাতরা বাংলাদেশ থেকে কল্যাণমূলক ধারার ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকেই ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। তাদের ষড়যন্ত্রে পা দেয়া যাবে না।

আর যারা কারসাজির মাধ্যমে রাতারাতি ব্যাংকের শেয়ার ক্রয় করে আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন, তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এ জন্য ব্যাংকের সকল বিনিয়োগকারী, সুধী-সুভানুধ্যায়ী ও ব্যাংকের প্রকৃত মালিকদের প্রয়োজন সুদৃঢ় ঐক্য। অনুগ্রহ করে এ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কেউ কোন অস্থিরতায় ভুগবেন না, চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং ধৈর্যহারা হবেন না।

আল্লাহ তা’য়ালার ওপর গভীর তাওয়াক্কুল, বুকে হিম্মত এবং সমন্বিত উদ্যোগ ও কর্মসূচির মাধ্যমে প্রিয় দেশবাসীকে সাথে নিয়ে সঠিক গন্তব্যে পৌঁছার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ। এ ব্যাংকটির প্রতি দেশের আপমর জনতার গভীর ভালোবাসা রয়েছে এবং ব্যাংকের প্রকৃত মালিকদের এ উদ্যোগে তাঁরা দেশবাসীকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।  

অতএব কোন অপশক্তির কাছে আত্মসমর্পণ নয়। দেশ-বিদেশ থেকে একসাথে এ প্রতিবাদী আওয়াজ উঠুক। মহান আল্লাহ আমাদের সহয় হোন। আমীন।।

-আমিও আপনাদের মতো প্রিয় ব্যাংকের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মীদের ওপর তাণ্ডব, গুলি এ পর্যন্ত দুইজন নিহতঃ বিস্মিত এবং নিন্দা জ্ঞাপন করছি

নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মীদের ওপর তাণ্ডব, গুলি এ পর্যন্ত দুইজন নিহতঃ বিস্মিত এবং নিন্দা জ্ঞাপন করছি

সাম্প্রতিক

  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত