ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করতে পারলে বিজয় অনিবার্য

বরিশাল মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করতে পারলে বিজয় অনিবার্য

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করতে পারলে বিজয় অনিবার্য। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রচেষ্টারত ব্যক্তিদের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবায় পাশে দাঁড়াতে হবে এবং মজলুমের সাহায্যকারী হতে হবে।”

তিনি আজ ১৯ এপ্রিল’২৪ বরিশাল মহানগরীর উদ্যোগ দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

ডা. শফিকুর রহমান বলেন, “অহেতুক বিতর্ক এড়িয়ে যৌক্তিক বিতর্কে উত্তম পন্থায় অংশগ্রহণ করতে হবে। পৃথিবীতে নানান বিপর্যয় মূলত আমাদের নাফরমানির কারণে। আল্লাহ তায়া’লা বিমূখ মানুষের নাফারমানিতে বিপর্যয় আসলেও এতে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, অন্যান্য সৃষ্টিরও কষ্টের কারণ হয়। তাই মানুষকে নাফরমানি থেকে বিরত রাখতে এবং সত্যের সন্ধান দিতে আমাদের পেরেশানি নিয়ে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করতে হবে।

দাওয়াতি কাজ সব সময় নিরাপদ হয় না। ঈমানী শক্তি নিয়ে ময়দানে নামতে হবে। দাওয়াতি কাজে কঠিন ধৈর্য্য ও আল্লাহর প্রতি তাওয়াক্কুল নিয়ে অংশগ্রহণ করতে হবে। দাওয়াতি কাজে হতাশ হওয়া যাবে না। আল্লাহর রাসূলের (স.) চরম শত্রু আবু জাহেলের ছেলেও ইসলাম গ্রহণ করে সাহবী হওয়ার মর্যাদা পেয়েছিল। দাওয়াতী কাজের মাধ্যমে ইসলামের চরম দুশমনও ইসলামের পথের পথিক হয়ে যেতে পারে ।”

তিনি আরো বলেন, “দাওয়াতি কাজে সফলতা লাভের জন্য চোখের পানি ফেলে মাওলার দরবারে সাহায্য কামনা করতে হবে। যিনি নিজে দ্বীনের পথের সন্ধান পেয়েছেন তার প্রতি হক হচ্ছে অন্যের কাছে এই দাওয়াত পৌঁছে দেয়া। গণসংযোগ পক্ষসহ সকল সময়ে এই অনুভূতি নিয়ে ময়দানে ছুটতে হবে। আমাদের বিজয় অনিবার্য। কেউ আমাদের হারাতে পারবে না ইনশাআল্লাহ। বস্তুগত প্রতারণার এই দুনিয়ার মায়া পেছনে ফেলে আল্লাহর সন্তোষ লাভের দুর্ণিবার আকাঙ্ক্ষায় সাহসিকতার সাথে দ্বীনের কাজ আঞ্জাম দিতে হবে। একটি বিপ্লবের জন্য বিপ্লবী মেজাজের কর্মী বাহিনী গঠন করার কোনো বিকল্প নেই ।”

মাওলানা আবদুল হালিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের প্রতিটি প্রান্তে সকল শ্রেণিপেশার মানুষকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংঘবদ্ধ করার কাজ করে যাচ্ছে। জামায়াতের প্রত্যেক জনশক্তিকে ইলম ও আমলে সমৃদ্ধ হয়ে সমাজে নৈতিক প্রভাব সৃষ্টি করতে হবে।”

এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “বরিশাল বিভাগের কাজ গতিশীল করার ক্ষেত্রে মহানগরীর ভূমিকা অনেক বেশি। তাই মহানগরীর সকল পর্যায়ের দায়িত্বশীলদের কর্মতৎপরতা জোরদার করতে হবে।”

ভোলা জেলা জামায়াতের রুকন সম্মেলন

একই দিনে ভোলা জেলা জামায়াতের উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমীর মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

Next Post
এদেশের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে

এদেশের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত