ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ক্বারী মোস্তফা জামাল ও মাওলানা আবু হানিফ এবং মোছাঃ নাজমা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

ক্বারী মোস্তফা জামাল ও মাওলানা আবু হানিফ এবং মোছাঃ নাজমা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক ক্বারী মোস্তফা জামাল বার্ধক্যজনিত কারণে ১৪ এপ্রিল রাবিবার রাত ১টা ১৮ মিনিটে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৪ এপ্রিল সকাল ১০টায় কালিয়াকৈর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোক সংবাদ-২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ নাজমা বেগম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৪ এপ্রিল দুপুর ১ ঘটিকায় ৫২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৪ এপ্রিল বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোক সংবাদ-৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার সাবেক বাইতুলমাল সেক্রেটারি মাওলানা আবু হানিফ ব্রেইন স্ট্রোক করে গত ১১ এপ্রিল ৪৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। জানাজা শেষে তাকে ইমামবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী
বিশিষ্ট সমাজসেবক ক্বারী মোস্তফা জামাল ও মাওলানা আবু হানিফ এবং মোছাঃ নাজমা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবু হানিফ, বিশিষ্ট সমাজসেবক ক্বারী মোস্তফা জামাল ও মোছাঃ নাজমা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ৩ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Next Post
দাওয়াতী ময়দানে সকল নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে

দাওয়াতী ময়দানে সকল নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান
  • ২৮ অক্টোবর যে সন্ত্রাসী রাজনীতির সূচনা হয়, তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল
  • আমরা মুক্ত, বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ও যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ
  • দলীয় ক্যাডারকে নির্বাচন কমিশনে বসিয়ে রেখে নির্বাচনের ভালো কোনো লক্ষণ দেখছি না
  • আসামে মুসলিম পরিবারের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি
  • ৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের ঘরে-ঘরে পৌঁছে গেছে
  • আমরা থামব না, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ
  • মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সবসময় অন্তরে ধারণ করতে হবে
  • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • চট্টগ্রামে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
  • বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না, জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ
  • সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা শামীম আহসানকে হাসপাতালে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত