ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান

ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ

ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান

ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে ও ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৮ মে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ঘূর্ণিঝড় রিমালের প্রচণ্ডতা ও জোয়ারের পানি ফুলে উঠে দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় এ পর্যন্ত ১৬ জন মানুষ নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লক্ষ ৫৮ হাজার লোক। সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার ৪৭৫টি বাড়িঘর। প্রায় তিন কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। একমাত্র বাগেরহাট জেলায় মাছের ২২ হাজার ঘের পানিতে তলিয়ে গিয়েছে। ১৫ হাজার মোবাইল ফোন টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে লক্ষ লক্ষ লোক। সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজারের ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। অসংখ্য জমির উঠতি ফসল নষ্ট হয়েছে। বিপুল পরিমাণ হাঁস-মুরগি, গরু-মহিষ-ছাগল পানিতে ভেসে গিয়েছে।

এই পরিস্থিতিতে সরকারের প্রধান দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। সরকারের পাশাপাশি স্বচ্ছল ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উচিত দুর্গত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আশা। দুর্গত মানুষের জন্য চাল-ডাল, চিড়া, মুড়ি, বিস্কুট, কাপড়, ঔষুধসহ চিকিৎসার জন্য মেডিকেল টীম, নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী, হাড়ি-পাতিল, গৃহনির্মাণ সামগ্রীসহ নগদ টাকা পাঠানো উচিত।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা সুদে ঋণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেশের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাহায্য সংস্থা, স্বচ্ছল ব্যক্তি বিশেষ করে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে মানবিক সাহায্য নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

Next Post
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দক্ষিণাঞ্চলের মানুষ বিপর্যস্তঃ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান…

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দক্ষিণাঞ্চলের মানুষ বিপর্যস্তঃ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান...

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত