ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

অধ্যাপক তৈয়বুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

অধ্যাপক তৈয়বুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলার সাবেক আমীর, জেলা জামায়াতের বর্তমান কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বৃহত্তর খুলনা জেলার সভাপতি, পিরোজপুর জেলার টগড়া কামিল মাদ্রাসার সাবেক প্রভাষক এবং ইসলামিক সোসাইটি বরগুনার কার্যকরী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক তৈয়বুর রহমান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৩১ মে বিকাল পৌণে ৪টায় ৬৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১ জুন সকাল সাড়ে ৮টায় বরগুনা পৌরসভার কেজি স্কুল সড়কে নূরে হেরা দাখিল মাদ্রাসা ময়দানে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে, ইনশাআল্লাহ।

শোকবাণী

অধ্যাপক তৈয়বুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩১ মে এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক তৈয়বুর রহমান খুলনা তথা বরিশাল অঞ্চলে ইসলামী সংগঠনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বরগুনা জেলা জামায়াতের আমীর হিসেবে তাঁর আন্তরিক প্রচেষ্টায় বরগুনা জেলা সংগঠন গতিশীল হয় এবং সংগঠন এক মজবুত ভিত্তি লাভ করে। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বরগুনা জেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরার সদস্য হিসেবে আন্তরিকতার সাথে কাজ করে গিয়েছেন। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল গভীর শোক প্রকাশ করে বলেন, অধ্যাপক তৈয়বুর রহমান ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।

Next Post
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন
  • রুকনদের মহান মনিবের সন্তুষ্টির জন্য গৃহীত শপথ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করতে হবে
  • দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় : ডা. শফিকুর রহমান
  • এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা
  • সংসদ বিট সাংবাদিকদের সাথে বিরোধীদলীয় নেতার বাজেট পরবর্তী মতবিনিময় অনুষ্ঠিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বাণী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনে (বাজেট অধিবেশন) মাননীয় বিরোধীদলীয় নেতার পুরো বক্তব্য
  • মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • নতুন-পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত