ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের এ আত্নত্যাগ বাংলাদেশের জনগণ গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে চিরকাল স্মরণ করবে

-ডা. শফিকুর রহমান

কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের এ আত্নত্যাগ বাংলাদেশের জনগণ গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে চিরকাল স্মরণ করবে

আমরা গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। আমাদের সকল দো’য়া, সহানুভূতি ও ভালোবাসা-শ্রদ্ধা সেই সমস্ত পরিবারের জন্য যাদের সন্তান, যাদের ভাই, স্বামী, পিতা সাম্প্রতিক কোটা সংস্কার_আন্দোলনে নির্মমভাবে নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

যারা এ কাজ করেছে তারা নিঃসন্দেহে মনুষ্যত্বকে বিসর্জন দিতে পারার কারণেই অন্ধ এবং বেপরোয়া হয়ে এ কাজ করেছে। এ অপকর্মের নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।

মহান রবের দরবারে দো’য়া করি, যে সমস্ত বিবেকবান দায়িত্বশীল সন্তানেরা ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের এ আন্দোলনে সম্পৃক্ত হয়ে নিয়মতান্ত্রিকভাবে অধিকার আদায়ের আওয়াজ তুলেছিলেন কিন্তু বুলেট তাদের বুক ঝাঝরা করে দিয়ে তাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তা’য়ালা তাদের ওপর রহম করুন, তাদের ক্ষমা করুন এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন।

তাদের এ আত্মত্যাগ বাংলাদেশের জনগণ গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে চিরকাল স্মরণ করবে। তাদের এ মৃত্যু জাতিকে হয়তো নতুন করে প্রাণ দিবে। জাতির বিবেক জেগে ওঠার জন্য কাজ করবে।

আমরা মহান রবের দরবারে দো’য়া করি, আপনজনহারা এ পরিবারের সমস্ত সম্মানিত সদস্য-সদস্যাবৃন্দকে আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন এবং তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামীন অফুরন্ত প্রতিদান এবং সম্মান প্রদান করুন।

যারা আহত হয়েছেন, মহান রবের দরবারে তাদের আশু সুস্থতার জন্য প্রাণভরে দো’য়া করছি।

সারা জাতি আজকে ব্যাথতুর। শত-শত মানুষের এই নির্মম হত্যাকান্ড এবং হাজার-হাজার মানুষ আহত, এটাকে কেন্দ্র করে যে ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে কিংবা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা হয়েছে তা কোনমতেই এ দেশের মানুষের কাম্য নয়। কিন্তু চিরচারিত অতীতের ঐতিহ্য অনুযায়ী ক্ষমতাসীনরা কোনো ধরনের বাছবিচার না করেই এটাকে রাজনৈতিক রং ছড়িয়ে জাতির দৃষ্টিকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে। জাতিকে এতটা অবিবেচক কিংবা বোকা ভাবার কোনো কারণ নেই। মানুষ যথেষ্ট বুঝে। নতুন করে কোনো ব্যাখ্যা কিংবা বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই।

আল্লাহ রাব্বুল আলামীন প্রিয় দেশকে জুলুমতন্ত্রের হাত থেকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর ফিরিয়ে আনার ক্ষেত্রে সমগ্র দেশবাসীকে তার অর্পিত নাগরিক দায়িত্ব, মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, দেশ এবং জনগণের প্রতি ভালোবাসা নিয়ে আদায় করার তাওফিক দান করুন। আমীন, সুম্মা আমীন।।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান

ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত