ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশের সকল নাগরিকের একদফা দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনুন

-ডা. শফিকুর রহমান

দেশের সকল নাগরিকের একদফা দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনুন

অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সরকার ছাত্রসমাজকে দমনের জন্য গণহত্যা চালিয়ে তার দায় বিরোধীদলের ওপর চাপানোর যে অপকৌশল গ্রহণ করেছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। গণহত্যার অপকর্ম ঢাকার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বেআইনি ও অসাংবিধানিক পদক্ষেপ সরকারের জন্য কোনো কাজে আসেনি। জনগণ যথার্থই বুঝে গেছে যে, জনরোষ থেকে বাঁচার জন্য সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জাতির দৃষ্টি ভিন্ন দিকে নিতে চেয়েছিল।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকারের গণহত্যা, গণগ্রেফতার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশের সর্বস্তরের জনগণ মাঠে নেমে এসেছে। গতকাল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, বগুড়াসহ সারাদেশে আন্দোলনরত ছাত্রসমাজের পাশে শিক্ষকসমাজ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবীসহ অভিভাবকেরা তাদের সন্তানসহ রাস্তায় নেমে এসেছেন। এই গণজাগরণ দমনের জন্য গতকালও পুলিশ বিভিন্ন স্থানে গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সারাদেশে বহু মানুষ আহত ও গুলিবিদ্ধ হয়েছেন এবং ২ জন প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, আজ ৩ আগস্ট সাধারণ ছাত্রসমাজের কর্মসূচি চলাকালে কুমিল্লা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে। দেশের সর্বস্তরের জনগণ ছাত্রসমাজের পাশে দাঁড়িয়ে গণহত্যার বিচার ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন। বাংলাদেশের সকল নাগরিকের দাবি একটিই ‘শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, বিজিবি, র‌্যাব ও দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিবেন না। শিশু-কিশোর হত্যার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠকে আপনারা স্তব্ধ করে দেয়ার চেষ্টা করবেন না। এ দেশ আপনাদের আমাদের সকলের।

আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, ছাত্র-শিক্ষক-অভিভাবক-সাংবাদিকসহ দেশের সকল নাগরিকের একদফা দাবি অবিলম্বে পদত্যাগ করে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনুন।

তিনি আরও বলেন, আমি ছাত্রসমাজের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আবারো পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং দেশের সর্বস্তরের জনগণকে ছাত্রসমাজের সঙ্গে গণহত্যাকারী এই সরকারের বিদায়ের দাবিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে ছাত্রসমাজের এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোন, আমীন।”

Next Post

স্বৈরশাসকের কবল থেকে দেশ ও জাতি মুক্তি পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া, জনগণকে অভিনন্দন

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত