ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৭ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, খ্যাতিমান প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুর ২৭ সেপ্টেম্বর দুপুর পৌণে ৩টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের কিংবদন্তি মরহুম অধ্যাপক আবদুল গফুর ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদক এবং অত্যন্ত সৎ, গুণী ও সাদা মনের মানুষ ছিলেন। ভাষা আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য। অগ্রসেনানীদের প্রথম কাতারে অধ্যাপক আবদুল গফুরের নামও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। মেধাবী ছাত্র হওয়া সত্তে¡ও অনার্স ফাইনাল পরীক্ষার মাত্র দু’মাস আগে পরীক্ষা বর্জন করে ভাষা আন্দোলনে তিনি নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিলেন এবং বিশ্বের বুকে বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি বলেন, বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুর একাধারে সুসাহিত্যিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠক ও প্রথিতযশা সাংবাদিক ছিলেন। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সাংবাদিকতা ও জ্ঞান-চর্চায় তিনি অপরিসীম কৃতিত্ব প্রদর্শন করেছেন। আমাদের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও জ্ঞান-গবেষণার ক্ষেত্রে তাঁর জীবনব্যাপী সাধনা ও নিষ্ঠাপূর্ণ অবদান গৌরবময় হয়ে থাকবে। তাঁর মেধা, মনন, মহত্ত¡, শ্রম, নিঃস্বার্থ আত্মত্যাগ, শিক্ষা-আদর্শ, সরল ব্যক্তিত্ব ও সাধারণ জীবন-যাপন পদ্ধতি নতুন প্রজন্মকে দেশপ্রেম, জাতিগঠন ও উচ্চ মানবিক আদর্শে অনুপ্রাণিত করুক, এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারালো। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী, শুভাধ্যায়ীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Next Post
আওয়ামী লীগ রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল

আওয়ামী লীগ রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত