ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব

লন্ডনে BBCCI এর সাথে মতবিনিময় সভায় আমীরে জামায়াত

দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা পাশে থাকব। এ ক্ষেত্রে যত সমস্যা রয়েছে তা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

তিনি ১৩ নভেম্বর, বুধবার, লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (BBCCI) এর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (বিবিসিসিআই)- এর প্রেসিডেন্ট রফিক হায়দার’র সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহ্দী’র পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরাই সাহসের সাথে আপোষহীনভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে।

জামায়াত কেমন বাংলাদেশ চায়, এমন এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশের মত হবে।

আমীরে জামায়াত আরও বলেন, বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না। নারীরা আত্মমর্যাদার সাথে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ ৮ ঘন্টা কাজ করলে নারীদের জন্য ৬ ঘন্টা কাজ করার সুযোগ দেয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারে।

সংখ্যালঘুদের বিষয়ে তিনি বলেন, আমরা দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হিসেবে কাউকে বিবেচনা করবো না। আমরা সবাই বাংলাদেশী। সবাই মিলে আমরা একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিশ্চিন্তে তাদের ধর্ম কর্ম করে যাবে। তিনি দেশ গড়তে Right man in right place নীতি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

মাওলানা সিরাজুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ’র সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান,ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান, বিবিসিসিআই’র লন্ডন রিজিওন এর প্রেসিডেন্ট মনির আহমেদ, বিবিসিসিআই’র মেম্বারশিপ ডিরেক্টর আব্দুল মুনিম, সাবেক মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক, দা সানরাইজ টুডের সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী ও ব্যবসায়ী আব্দুল কাদির প্রমুখ।

Next Post
ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পথ ফিরে পেয়েছে

ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পথ ফিরে পেয়েছে

সাম্প্রতিক

  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত