ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে

দিনাজপুরের বীরগঞ্জে আমীরে জামায়াতের পথসভা

সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কল্যাণময় রাষ্ট্র নির্মাণে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এক্ষেত্রে জাতির সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্র ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে অপার সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশ কে গড়ে তোলা হবে। পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে পালিয়ে গেছে। তাই অন্তর্বর্তী সরকার ওইসব সংস্কার কাজে বলিষ্ট ভুমিকা পালন করছেন। আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেয়া। তিনি বলেন, একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর বলা হয়েছিল বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূর হয়ইনি, বরং গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে। তারা কখনই আমাদের তোয়াক্কা করে না। তারা জনগণের আমানতকে পকেটে ঢুকিয়েছেন। তারা তসরূফ করেছেন, তারা চুরি করেছেন, তারা ডাকাতি করেছেন, তারা অগ্নিসংযোগ, খুন ও লুন্ঠন করেছেন। গত ৫৩ বছরে তারা জাতিকে বিভক্ত করার কাজ করেছে। ওই বিভক্তি আমাদের সর্বনাশ করেছে। এখন সময় ঐক্যের। সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

৩০ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি এই আসনের মরহুম সংসদ সদস্য, জামায়াতের নেতা অধ্যাপক আব্দুল্লাহ আল কাফীর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তিনি বীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম মাওলানা মোহাম্মদ হানিফ ও সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত মরহুম খোদা বক্সের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাহাবুর রহমান বেলাল, অঞ্চল টীম সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, সাভার থানা আমীর আব্দুল কাদের, কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, জামায়াত নেতা এস এম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারী মন্জুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি কে এম দেলোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান প্রমূখ।

দুপুর ১২ টায় আমীরে জামায়াত বীরগঞ্জের দলুয়া এলাকায় মরহুম খোদা বক্সের কবর জিয়ারত করে তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। তিনি শোকার্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং মরহুম খোদা বখসের জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। এরপর আমীরে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে যোগ দেন।

দায়িত্বশীল সমাবেশের আগে সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

Next Post
স্বাধীনতার পর থেকে সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান

স্বাধীনতার পর থেকে সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন
  • রুকনদের মহান মনিবের সন্তুষ্টির জন্য গৃহীত শপথ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করতে হবে
  • দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় : ডা. শফিকুর রহমান
  • এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা
  • সংসদ বিট সাংবাদিকদের সাথে বিরোধীদলীয় নেতার বাজেট পরবর্তী মতবিনিময় অনুষ্ঠিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বাণী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনে (বাজেট অধিবেশন) মাননীয় বিরোধীদলীয় নেতার পুরো বক্তব্য
  • মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • নতুন-পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত