ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা

-ডা. শফিকুর রহমান

শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রচিত ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে ৭ জানুয়ারি সকালে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা। তার পিতা মাওলানা আবদুল আলী বলেছিলেন, আমি আমার এই ছেলেকে ইসলামের জন্য ওয়াকফ করেছি। শহীদ মুজাহিদ তাঁর পিতার সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে তিনি সরকারি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একজন জাতীয় নেতা ও ইসলামী আন্দোলনের সংগঠক হিসেবে তিনি আমাদের জন্য রেখে গেছেন বিশাল অবদান ও অনেক শিক্ষা। কারাভ্যন্তরেও তিনি তার প্রিয় সংগঠনের কথাই ভেবেছেন। কারাগার থেকে আমাদের জন্য লিখেছেন উত্তম নসিহত সংবলিত বই। আমরা শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দুআ করছি। তার অবদান ও শাহাদাত আল্লাহ তায়ালা কবুল করুন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ.কে.এম. রফিকুন্নবী, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জাব্বার।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেখকের পুত্র, অনুবাদক ও লেখক আলী আহমাদ মাবরুর। উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সহধর্মিণী, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন এ দেশের ইসলামী আন্দোলন ও রাজনীতির অন্যতম প্রধান নেতা। তিনি এ দেশে ইসলামী সমাজ বিনির্মাণের আন্দোলনে ছাত্রজীবন থেকে শাহাদাত অবধি নেতৃত্ব দিয়েছেন। তাঁর ও তাঁর সহকর্মী নেতৃবৃন্দের নেতৃত্বে এ দেশের ইসলামী রাজনীতি ও সংগঠন মজবুত ভিতের ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অবস্থান ছিল আপসহীন ও সংগ্রাম মুখর। তাঁর এই আধিপত্যবাদবিরোধী সংগ্রামী ভূমিকার কারণেই তিনি নির্মম জুলুমের শিকার হন। কিন্তু অবর্ণনীয় জুলুম ও দীর্ঘ বন্দিজীবন সত্ত্বেও তিনি তার আদর্শিক অবস্থান থেকে টলেননি। এমনকি আদর্শের ওপর অবিচল থেকেই তিনি শাহাদাতবরণ করেছেন।

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাভ্যন্তরে রচনা করেছেন ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইটি। বইটিতে তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অভিজ্ঞতালব্ধ আলোচনা পেশ করেছেন। তিনি সংক্ষেপে আলোকপাত করেছেন ইসলামী নেতৃত্বের কাঙ্ক্ষিত গুণাবলি বিষয়ে। ইসলামী আন্দোলনের সর্বপর্যায়ের নেতৃত্বের জন্য বইটি খুবই প্রাসঙ্গিক ও উপকারী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাফহীম পাবলিকেশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পী। সঞ্চালনা করেন তাফহীমের সেলস বিভাগের প্রধান আমজাদ ইলাহী। স্বাগত বক্তব্য রাখেন শামছুর রহমান ফাউন্ডেশনের সদস্যসচিব মোঃ ইকবাল হোসেন ও তাফহীম পাবলিকেশনের সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন পাবলিকেশনের পরিচালক ওয়াহিদ জামান, সিইও শাহমুন নাকীব ফারাবী, শেয়ারহোল্ডার মামুন আবদুল্লাহ প্রমুখ।

Next Post
চীনের তিব্বত অঞ্চলে ভূমিকম্পে ১২৬ জন লোক নিহত ও ১৮৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

চীনের তিব্বত অঞ্চলে ভূমিকম্পে ১২৬ জন লোক নিহত ও ১৮৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত