ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

২৯ ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়িতে ও ময়মনসিংহে এবং ১ মার্চ বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০১ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ২দিনে দেশের ৩টি স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের ইন্তিকালে গভীরভাবে শোকাহত।

ময়মনসিংহের একটি স্কুলের এসএসসি ফলপ্রার্থী ছাত্ররা শিক্ষা সফরে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ৭ জন এসএসসি ফলপ্রার্থী প্রাণ হারান। এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

২৯ ফেব্রুয়ারি দুপুরে রাজশাহীর গোদাগাড়িতে রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল খালেকের ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই ৩ জন এবং পরবর্তীতে হাসপাতালে আরও ৫ জন যাত্রী নিহত হন। নিহতরা সবাই পরস্পরের আত্মীয়-স্বজন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমি এ সড়ক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।

এ ছাড়া ১ মার্চ বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থানে বরিশাল থেকে ঢাকায় আসার পথে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় এবং কারটিতে আগুন ধরে ৫ জন নিহত হন।

গত ২দিনে ৩টি সড়ক দুর্ঘটনায় ২০ জন গুরুতরভাবে আহত হন। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়স্পর্শী। গত ২ দিনে ৩টি সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিহত ও আহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

অনেক সময় চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক হওয়া উচিত।

নিহতদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ির সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।”

Next Post
মোঃ আক্তারুজ্জামান মজুমদারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মোঃ আক্তারুজ্জামান মজুমদারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত