ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ইউরোপিয়ান ইউনিয়নে আমীরে জামায়াতের সফর শেষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত

-ডা. শফিকুর রহমান

ইউরোপিয়ান ইউনিয়নে আমীরে জামায়াতের সফর শেষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের ‘সাউথ এশিয়া সম্পর্ক বিষয়ক ডেলিগেশন’-এর সম্মানিত চেয়ারম্যান মি. শেরবান-ডিমিত্রি স্তুরজা-এর আমন্ত্রণে গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ইউরোপ এবং ১১ ও ১২ এপ্রিল যুক্তরাজ্য সফর করেন। জামায়াতের এ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবুল আলম এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। সফর শেষে দেশে ফিরে সফরের ওপর ভিত্তি করে ১৭ এপ্রিল দুপুরে রাজধানী ঢাকার গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও এড. এহসানুল মাহবুবু জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে প্রদত্ত আমীরে জামায়াতের বক্তব্যের সার-সংক্ষেপ

গণতন্ত্র শক্তিশালীকরণ ও জাতীয় সংহতিঃ
ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, সুশাসন ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছি।

আমরা ২০০১-২০০৬ শাসনামলের সরকারের সাফল্য তুলে ধরেছি। জামায়াত জনকল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত রাজনীতি চর্চা করে। জামায়াত দলের ভেতরে গণতন্ত্রের চর্চা ও তৃণমূলে নেতৃত্ব বিকাশের ধারায় বিশ্বাসী। জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘুর ধারণা প্রত্যাখ্যান করে আমরা বলেছি যে, “আমরা সবাই বাংলাদেশি।” জাতীয় ঐক্যই আমাদের অগ্রাধিকার।

অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন ও দক্ষতা উন্নয়নঃ
বাংলাদেশ ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে প্রতিনিধি দল প্রস্তাব করে:
– যৌথভাবে দক্ষ জনবল গড়ে তোলার প্রতিষ্ঠান স্থাপন
– শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি
– কাঠামোবদ্ধ অভিবাসন নীতি
– ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বাংলাদেশ থেকেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ প্রদানের কথা আমরা বলেছি।

আমরা বলেছি যে, বাংলাদেশকে ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করে এর ভৌগোলিক অবস্থান, কর্মঠ জনশক্তি ও বন্দর সুবিধা দেশকে অতুলনীয় সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

বেলজিয়ামের জন্য একটি বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবও তারা রাখেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সবুজ জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।
শ্রম অধিকার ও শিল্প খাতের স্থায়িত্বঃ

শ্রমিকদের অধিকার রক্ষা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য একটি ভারসাম্যপূর্ণ কাঠামোর ওপর জোর দেয় প্রতিনিধি দল। তারা বলেন:
– নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ
– ন্যায্য মজুরি
– মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপ
এই ধারায়ই একটি টেকসই শিল্প ও শান্তিপূর্ণ কর্মক্ষেত্র গঠিত হতে পারে।

রোহিঙ্গা সংকট: একটি বৈশ্বিক দায়িত্ব
রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আমরা বলেছি যে, বেলজিয়ামের সহায়তা প্রশংসনীয় হলেও স্থায়ী সমাধান প্রয়োজন। তারা বলেন, মানবিক সহায়তা ছাড়াও সম্মানের সঙ্গে তাদের নিজ দেশে ফিরে যাওয়াই দীর্ঘমেয়াদি সমাধান। এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার আহ্বানঃ
আমরা পূর্ববর্তী সরকারের দুর্নীতিবাজদের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেছি। আমরা মনে করি, এই পদক্ষেপ জনগণের আস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় উদ্যোগ হবে।

কূটনৈতিক সম্পর্ক ও আমন্ত্রণঃ
আমরা ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রাণী এবং ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি।

যুক্তরাজ্য সফর ও জিয়া পরিবারের সাথে সাক্ষাৎঃ
আমরা লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মি. তারেক রহমান উপস্থিত ছিলেন। আমরা বেগম জিয়ার জন্য দোয়া করেছি এবং তাঁর কাছে দোয়া চেয়েছি।

ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিঃ
সরকারে না থেকেও একটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থে কাজ করা আমাদের দায়িত্ব মনে করেছি। ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতি যদি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করে, তবে এসব বিষয় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, ইনশাআল্লাহ।

সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যঃ
আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি, আপনারা আমাদের এই বার্তাগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দেবেন।

Next Post
সংস্কার ও খুনিদের বিচার ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নিবে না

সংস্কার ও খুনিদের বিচার ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নিবে না

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী: আদর্শ, নেতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল প্রতীক
  • আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে মাননীয় বিরোধীদলীয় নেতার সফর
  • জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক YAMADA Tetsuya এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • দেশের প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি
  • জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ
  • জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত