ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তির সাথে জোট নয়, সমঝোতা হবে

-ডা. শফিকুর রহমান

নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তির সাথে জোট নয়, সমঝোতা হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দ্রুত নির্বাচন না হলে দেশে নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তবে এর আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।

তিনি বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচনই জামায়াতের প্রধান দাবি। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষ তা সমর্থন করবে বলে আমি বিশ্বাস করি।”

বুধবার (৫ নভেম্বর) সকালে দু’দিনের সাংগঠনিক সফরে তিনি সিলেটে আসেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত আরও বলেন, “আগামী নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না, তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। এই সমঝোতার স্বার্থে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায়ও পরিবর্তন আসতে পারে।”

ডা. শফিকুর রহমান বলেন, “গত দেড় দশকে দেশে কোনো নির্বাচন হয়নি। এবার হবে তাৎপর্যপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।”

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আমীরে জামায়াত বলেন, “নানাবিধ কারণে ইসির বেঁধে দেওয়া ৩০ অক্টোবরের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি ভোটার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। বিদেশে আমাদের লাখ লাখ প্রবাসী রয়েছেন। সবাই যাতে ভোটার হতে পারেন, সে কারণেই আমরা ইসিকে অন্তত আরও ১৫ দিন সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছি।”

তিনি আরও বলেন, “প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিকে সবসময় সচল রাখেন। আল্লাহর ইচ্ছায় জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যার আনুপাতিক হারে সরকারে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।”

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে আমীরে জামায়াত বলেন, “আওয়ামী লীগই তো নির্বাচন চায় না। তারা গত দেড় দশক সুযোগ পেয়েও প্রকৃত নির্বাচন না করে জোর করে নির্বাচনের নামে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এ দেশের কোটি কোটি তরুণ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। জনগণ আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনে মেনে নেবে না।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

Next Post
জনগণ যদি আমাদের নির্বাচিত করেন আমরা দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন-মানবিক বাংলাদেশ দেশবাসীকে উপহার দিব

জনগণ যদি আমাদের নির্বাচিত করেন আমরা দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন-মানবিক বাংলাদেশ দেশবাসীকে উপহার দিব

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
  • জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
  • এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত