ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের ফায়সালা হবে

-ডা. শফিকুর রহমান

আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের ফায়সালা হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রাহমান বলেছেন, আমাদের কুরআন এক, আল্লাহ তাআলা এক, নবী এক, পথ আমাদের এক। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজেই আমাদের মাঝে কোনো ভিন্নতা থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি- আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে।

আজ ২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমীর মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান মুফাসিসর ছিলেন মাওলানা মামুনুল হক।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরপুর। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে- সেটি হলো অতীতে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের চারিত্রিক সম্পদের অভাব। যখন তারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে বাংলাদেশ। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের মাঝে ফায়সালা হবে ইনশাআল্লাহ। এতে আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্ত চক্ষুকে পরওয়া করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে পরওয়া করতে হবে, আর কাউকে পরওয়া করা যাবে না।

আমীরে জামায়াত বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন। আল্লাহ তাআলার জন্য যারা ঐক্যবদ্ধ হবেন, তাদের সাথে থাকবেন। আমরা এক সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর রাজ কয়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করবো না। প্রিয় জন্মভূমি বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না।

আমরা দলকে বিজয়ী করতে চাইনা জানিয়ে শফিকুর রহমান বলেন, খেয়াল রাখবেন কোনো শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। আল্লাহর কসম আমরা কোনো দলকে বিজয়ী করতে চাইনা। আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। আমাদের মজলুম জনগণ আর যেন জুলুমের শিকার না হন- আল্লাহর কাছে সেই দোয়াই করছি।

এর আগে তিনি দুপুর ৩টায় হেলিকপ্টার যোগে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে অবতরণ করেন। এসময় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান। এসময় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, জামায়াত নেতা সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, উত্তর জেলার আমীর আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সেত্রেটারি আব্দুল জব্বার, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল হক, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠিনক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান, নগর ছাত্র শিবির উত্তরের সভাপতি তানভীর হোসেন জুয়েল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা আবু নাসের, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম প্রমুখ।

Next Post
সকল বিপদ-আপদে দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে

সকল বিপদ-আপদে দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী: আদর্শ, নেতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল প্রতীক
  • আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে মাননীয় বিরোধীদলীয় নেতার সফর
  • জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক YAMADA Tetsuya এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • দেশের প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি
  • জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ
  • জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত