ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

- ডা. শফিকুর রহমান

দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

১৭ জুলাই (জুম’আ বার) সকালে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি), ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর মিরপুরে অবস্থিত রংধনু কনভেনশন সেন্টারে ‘কর্মী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের প্রায় ৭০ শতাংশ উন্নয়ন বাজেট প্রকৌশলীদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই দেশ গঠনে প্রকৌশলী সমাজের স্মার্টনেসের পাশাপাশি ফেয়ারনেস তথা সততা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্পের ব্যাপক বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

শিক্ষাশিবিরের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “জায়নবাদী শক্তি বিশ্বজুড়ে অর্থনৈতিক অবরোধ এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে একক ইসলামবিরোধী কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। বিশ্বরাজনীতির এমন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদের সচেতন থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মাদ সেলিম উদ্দিন। তিনি সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি প্রকৌশলীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের উপদেষ্টা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুছা, ঢাকা-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা ড. আবুল কালাম আযাদ বাশার ও মুফতি আলী হাসান উসামা প্রমুখ।

ফোরামের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিক। সভাপতির বক্তব্যে জনাব আবিদ হাসান শিক্ষাশিবির থেকে অর্জিত শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এ কর্মসূচিতে এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের বিপুলসংখ্যক প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর ও আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাশিবিরটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Next Post
গণভোটকে ব্যর্থ করে দিলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

গণভোটকে ব্যর্থ করে দিলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

সাম্প্রতিক

  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত