আজ ১১ অক্টোবর (রবিবার) সকালে তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বিমানবন্দরের ভিআইপি কক্ষে এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাননীয় বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।

Discussion about this post