ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ

দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ

দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩০ জুন এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে অনেক নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং কিছু নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। ইতোমধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ ও কুমিল্লায় বন্যার বিস্তৃতি ঘটেছে। বন্যার পানিতে তলিয়ে জামালপুরে ১ জন মারা গিয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও জামালপুরে লাখো মানুষ পানিবন্দি হয়ে আছে। বাড়ি-ঘর, জমির ফসল ডুবে যাওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকগণ হাঁস-মুরগি ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে।

করোনার প্রাদুর্ভাবে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশের মানুষ এমনিতেই নানা সংকটের মধ্য দিয়ে জীবন-যাপন করছে। এর মধ্যে আকস্মিক বন্যার ফলে মানুষ চরম অসহায় হয়ে মানবেতর জীবন-যাপন করছে। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানির অভাব পরিলক্ষিত হচ্ছে। গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার এখনো কোনো খোঁজ নেয়া হয়নি এবং সাহায্য-সহযোগিতাও প্রদান করা হয়নি।

আমরা মনে করি বন্যা কবলিত এলাকার জনগণের মধ্যে ত্রাণ-সামগ্রী পৌঁছানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এখনই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী আগামী কয়েক দিনে পানি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ার পূর্বেই দুর্যোগ মোকাবিলায় যথাযথ প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

দেশের ভয়াবহ এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দল-মত-নির্বিশেষে সকলেরই এগিয়ে আসা উচিত। প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ বিশেষ করে সংশ্লিষ্ট এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীল ও সর্বস্তরের জনশক্তির প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
মোঃ আবদুল মোনায়েমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মোঃ আবদুল মোনায়েমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত