ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

নেত্রকোনায় হাওরে ট্রলার ডুবিতে নিহতদের পরিবারকে সহমর্মিতা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

নেত্রকোনায় হাওরে ট্রলার ডুবিতে নিহতদের পরিবারকে সহমর্মিতা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

নেত্রকোনার হাওরে মর্মান্তিক ট্রলারডুবিতে ময়মনসিংহ এর একটি মাদরাসার নিহত শিক্ষক-শিক্ষার্থীদের পরিবার সমুহের সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে তিনি ঢাকা থেকে ময়মনসিংহ ছুটে যান। নৌকা ডুবিতে যারা নিহত হয়েছেন তাদের শাহাদাত কবুলিয়াত এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে মহান রবের নিকট দোয়া করেন। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, নিহত আলেমদের শিশু সন্তানদের আদর করেন, তাদের সার্বিক খোঁজ নেন এবং ধৈর্য ধারণের পরামর্শ দেন।

মাদরাসার সাথে সংশ্লিষ্ট নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ করে আমীরে জামায়াত বলেন, পবিত্র কোরআন হেফজ করা ও শিক্ষাদানের সাথে যুক্ত থাকা অবস্থায় তারা মহান রবের ডাকে সাড়া দিয়ে ফিরে গেলেন। মহান আল্লাহ আখিরাতে তাদের নাজাত দিন।

নিহতদের প্রত্যেক পরিবারকে আমীরে জামায়াত আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখা জামায়াতের আমীর জনাব আব্দুল করীম এবং ময়মনসিংহ মহানগরী শাখার আমীর জনাব কামরুল আহসান ইমরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। আমীরে জামায়াত পরিবারের সদস্য ও নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিহত শিক্ষক-শিক্ষার্থীদের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য গত ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুরের রাজালীকান্দা হাওরে ভ্রমণে গিয়ে ট্রলারডুবিতে ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ১৮ জন শিক্ষক-শিক্ষার্থী নিহত হয়েছেন।

Next Post
মিশরের সাবেক সংসদ সদস্য ড. এসাম আল-এরিয়ানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মিশরের সাবেক সংসদ সদস্য ড. এসাম আল-এরিয়ানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত