ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মাওলানা ইয়াহইয়া সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা ইয়াহইয়া সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক উপজেলা শাখার সদস্য (রুকন) মহেশপুর গ্রামের বাসিন্দা শাল্টিমুরাদপুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ইয়াহইয়া সরকার ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে ৬৯ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মহেশপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযাপূর্ব জমায়েতে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। জানাযায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি জনাব সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য জনাব হাফিজুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য জনাব আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নূরে আলম সিদ্দিকী, নবাবগঞ্জ উত্তর সাংগঠনিক উপজেলা শাখার আমীর অধ্যাপক নজরুল ইসলাম, নবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক উপজেলা শাখার আমীর ও সেক্রেটারিসহ স্থানীয় জামায়াত নেতা-কর্মী এবং বহু মুসুল্লী।

শোকবাণী

মাওলানা ইয়াহইয়া সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা ইয়াহইয়া সরকারের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা ইয়াহইয়া সরকার ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Next Post
মাওলানা আবুল কালাম আজাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা আবুল কালাম আজাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত