ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

রাশিদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

রাশিদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলার শিবপুর উপজেলা শাখার মহিলা সদস্য (রুকন) রাশিদা বেগম ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ১ জুলাই দুপুর ১২টায় ৫০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১ জুলাই বাদ মাগরিব দরগাবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাশিদা বেগমের স্বামী মাওলানা নাসির উদ্দিনের ইমামতিতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, শিবপুর উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমানসহ বহু মুসল্লী।

শোকবাণী

রাশিদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, রাশিদা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা মুছলেহুদ্দিন ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন গভীর শোক প্রকাশ করে বলেন, রাশিদা বেগম ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Next Post
সাতক্ষীরা এবং বগুড়া সরকারী হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে অন্তত ১৪ জনের প্রাণহানির অভিযোগ

সাতক্ষীরা এবং বগুড়া সরকারী হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে অন্তত ১৪ জনের প্রাণহানির অভিযোগ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
  • হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে আমীরে জামায়াতের শুভেচ্ছা বিবৃতি
  • অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং সমবেদনা জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা
  • দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
  • পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
  • জাতীয় ক্রিকেট দলকে মাননীয় বিরোধীদলীয় নেতার অভিনন্দন
  • তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
  • আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত