ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জামিলা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

জামিলা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মহিলা সদস্য (রুকন) জামিলা বেগম বার্ধক্যজনিত কারণে ১৬ অক্টোবর ভোরে ৭০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি অসুস্থ শয্যাশায়ী স্বামী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৬ অক্টোবর সকাল ৮টায় দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযা অনুষ্ঠানে জামিলা বেগমের জীবন ও কর্মের উপর আলোচনা করেন জামালপুর জেলা শাখা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী ও মরহুমার ছোট ভাই হাতিভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর ডা. আবুল খায়ের আজাদ। জানাযায় ইমামতি করেন জামিলা বেগম (রাহিমাহুল্লাহ) এর পুত্র দেওয়ানগঞ্জ উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি কাজী আতিকুর রহমান। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদারসহ জামায়াতের নেতাকর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লী জানাযায় উপস্থিত ছিলেন।

শোকবাণী

জামিলা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ অক্টোবর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জামিলা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন, সহকর্মীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

দেওয়ানগঞ্জ উপজেলার প্রবীণ মহিলা মুবাল্লিগ ও দাঈ জামিলা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে জামালপুর জেলা শাখা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী ও জেলা সেক্রেটারী কবীর আহমদ হুমায়ুন এক যুক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তাঁরা বলেন, জামিলা বেগম দেওয়ানগঞ্জের গ্রাম এলাকায় মহিলাদের মাঝে ইসলামের দাওয়াত প্রচার, কুরআনের শিক্ষার প্রসার ও মহিলাদেরকে ইসলামী আন্দোলনে সংগঠিত করার কাজে অনবদ্য ভূমিকা পালন করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।

আল্লাহ তার সব নেক আমল ও মেহনত কবুল করে তাঁর জীবনের ভুল-ত্রুটিসমূহ মাফ করে তাঁকে আখেরাতে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। তাঁর পরিবারের সদস্যসহ গুণগ্রাহীদেরকে সবর করার তাওফিক দিন এবং মহিলা অঙ্গণে তাঁর শূন্যতা পূরণে সাহায্য দান করুন।

Next Post
কুমিল্লা ও হাজীগঞ্জে সম্প্রতি সংগঠিত ঘটনাবলীর নিরপেক্ষ তদন্ত সময়ের গুরুত্বপূর্ণ দাবী….

কুমিল্লা ও হাজীগঞ্জে সম্প্রতি সংগঠিত ঘটনাবলীর নিরপেক্ষ তদন্ত সময়ের গুরুত্বপূর্ণ দাবী....

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত