ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশের মানুষকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ করতে হবে

-ডা. শফিকুর রহমান

দেশের মানুষকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ করতে হবে

স্বাধীনতার ৫০ বছর পার হলেও দেশের মানুষ এর সুফল এখনও পায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণ হয়নি, জনগণকে এখনও সংগ্রাম করতে হয় অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একদলীয় নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা আঁকড়ে থাকায় মানুষের দুর্দশা বাড়ছে। জবাবদিহিতা না থাকায় কর্তৃত্ববাদী শাসনে অভ্যস্থ হয়ে উঠছে ক্ষমতাসীনরা। মুক্তির জন্য ৪৭ ও ৭১ সালে দুই দুইবার স্বাধীনতা অর্জনের পরও মানুষের প্রকৃত মুক্তি মিলেনি। তাই দেশের মানুষকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাগতে হবে, দেশবাসীকে জাগাতে হবে।

১৯ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নরসিংদী জেলা শাখা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আমীরে জামায়াত আরো বলেন, জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। নবীগণের (আ.) রেখে যাওয়া দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর রেজাবন্দি হাসিলের চেষ্টা করতে হবে। জুলুম-নিপীড়ন, মামলাসহ শত নির্যাতন করে জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি। জনগণের প্রকৃত মুক্তির জন্য গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতোই জামায়াত নিরলসভাবে কাজ করে যাবে। বিশ্বব্যাপী ইসলাম ও এর অনুসারীরা সন্ত্রাসবাদের শিকার। বাংলাদেশও এর বাইরে নয়। দেশে ইসলামের দাওয়াত ও প্রচার-প্রচারণা আজ ঝুঁকিপূর্ণ। শীর্ষ নেতৃবৃন্দ আদর্শ বিকিয়ে দেননি, মাথাও নত করেননি। বরং ফাঁসির রশিতে চুমু খেয়ে ইসলামী আদর্শকে ধারণ করে শহিদী মরনকে আলিঙ্গন করে বিশ্ববাসীর সামনে শাহাদাতের হকের নজীর উপস্থাপন করেছেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহ পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নুরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব আব্দুল জব্বার। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন। জেলা সেক্রেটারি অধ্যাপক আমজাদ হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীন।

ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, নবীদের মিশন ছিলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করা। দ্বীনকে মজবুত করা। এজন্য ইকামাতে দ্বীনের কাজকেই শক্তিশালী করতে হবে। সমাজ থেকে জুলুমের অবসান, লুটপাট ও দুর্নীতি রোধে ইসলামী সমাজ কায়েমের বিকল্প নেই। হাদীসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে জাতি দ্বীন বিজয়ের চেষ্টা সাধনা থেকে সরে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে থাকে, সে জাতির উপর অপমানজনক ক্ষমতা চাপিয়ে দেয়া হয়। তাই জিল্লতি থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সবাইকে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

জনাব মোঃ সাইফুল আলম খান মিলন বলেন, জাহেলিয়াতের ঘুনেধরা অন্ধকার সমাজ পরিবর্তনে মহানবী সা. সক্ষম হয়েছেন। দি হান্ড্রেড বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি আরোও বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ, তার প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা শ্রেষ্ঠ। জীবন বিধান হিসাবেও ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাই উম্মাহ হিসাবে আমাদেরও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে ইসলামের ভিত্তিতেই।

বিশেষ অতিথি জনাব মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, মানুষকে কুরআন শিক্ষা দিতে হবে। হিকমাহও শিখতে হবে। ইসলামের ছায়াতলে বিশুদ্ধ জীবন যাপন করে ঈমানী শক্তি অর্জন করতে হবে। নেতা-কর্মীদেরকে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে। জনাব আব্দুল জব্বার বলেন, যেখানে ইসলামের জন্য রক্ত ঝরে, সেখানে ইসলামের শক্ত ঘাঁটি হয়। শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়ে দেশের মাটিকে উর্বর করে গেছেন।

Next Post
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশকে অন্তরে ধারণ করতে হবে

বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশকে অন্তরে ধারণ করতে হবে

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত