ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মদের লাইসেন্স বাতিল করার আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

মদের লাইসেন্স বাতিল করার আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা সংগঠনের আমীর ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত প্রস্তাবসমূহ গ্রহণ করেঃ

মদের লাইসেন্স বাতিল করার আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সরকার দেশের সংবিধান, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী বিধানকে অগ্রাহ্য করে দেশে মদের লাইসেন্স প্রদান করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেয়ার ব্যবস্থা করেছে।

মাদকদ্রব্য মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। মাদকতা বাংলাদেশে ভয়াবহ রূপ লাভ করেছে। বাংলাদেশ মাদক সমস্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেসরকারি গবেষণা সংগঠনের মতে, সম্প্রতি দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা প্রায় ৮০ লাখ। কর্মহীন যুবকের প্রায় ৪০ শতাংশ মাদক সেবী, আর মাদক সেবীর মধ্যে ৪০ শতাংশ নারী। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯৮ লাখ ৬৩ হাজার ২৩৯ পিছ ইয়াবা জব্দ করা হয়। বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ২ মিলিয়ন ইয়াবা বিক্রি হয় বাংলাদেশে। গত ১২ বছরে এর বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে বিভিন্ন সংস্থা অন্তত ১৫ হাজার কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। বর্তমানে সারাদেশে মাদক সেবনকারীরা প্রতিদিন গড়ে ২০ কোটি টাকার নেশা গ্রহণ করছে। বছরের হিসেবে এর পিছনে খরচ হয় আনুমানিক ৭ হাজার ৩ শত কোটি টাকা। এ ব্যবসায় জড়িত ২০০ গডফাদার ও বিক্রির নেটওয়ার্কে কাজ করে ১ লাখ ৬৫ হাজার জন। প্রতি বছরই বাড়ছে এ সংখ্যা।

মাদকদ্রব্য লেনদেনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে। নেশা জাতীয় দ্রব্যের বিস্তারের এই সর্বনাশা চিত্র যেভাবে আর্থিক ও শারীরিক ক্ষতি করছে সেভাবে একটি প্রজন্মের চিন্তার জগতে বন্ধ্যাত্ব সৃষ্টি করছে। দীর্ঘ মেয়াদে এর ফল ভয়াবহ হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে ২১ বছরের উপর যে কোনো ব্যক্তিকে মদ্যপানের জন্য পারমিট প্রদান করার বিধান রেখে গেজেট প্রকাশ করেছে সরকার। এ আইন অনুযায়ী কোনো এলাকায় ১০০ জন মদ পানকারী থাকলে ঐ এলাকায় মদ বিক্রির লাইসেন্স দেয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের নৈতিক মান, ঈমানী চেতনা ধ্বংস করে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরী করার ব্যবস্থা করা হচ্ছে। এ সিদ্ধান্ত দেশ এবং জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

বাংলাদেশ শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ। এদেশের মানুষ আল্লাহকে ভয় করে। মদসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকার চেষ্টা করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এ সরকার দেশের সংবিধান ও মানুষের ধর্মীয় বিধানকে লংঘন করে মদের লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত নিয়ে সরাসরি ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। জনগণ এ সিদ্ধান্ত মানে না। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

Next Post
উচ্চ আদালতের জামিন লাভের পর মিয়া গোলাম পরওয়ারকে সাজানো মামলায় গ্রেফতার দেখানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

উচ্চ আদালতের জামিন লাভের পর মিয়া গোলাম পরওয়ারকে সাজানো মামলায় গ্রেফতার দেখানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত