ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বিভক্তি নয়, ঐক্যই হোক জাতি গড়ার হাতিয়ার

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আমীরে জামায়াত

বিভক্তি নয়, ঐক্যই হোক জাতি গড়ার হাতিয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোন বিভক্তি নয়, ঐক্যই হোক জাতি গড়ার হাতিয়ার। ঐকমত্যের ভিত্তিতে দেশবাসী সবাই মিলে আমরা অন্তর্বর্তী সরকারকে দেশ গড়ার দায়িত্ব দিয়েছি। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হবো, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করে, আমরা তাদেরকে ধরিয়ে দিব, সংশোধন করে দিবো। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা পরামর্শ দিয়েছি, ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা এবং বিবেকের বাইরে গিয়ে কোনো কাজ না করেন।”

২৮ সেপ্টেম্বর শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলার একটি স্থানীয় মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর জনাব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আসাদুজ্জামানের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন ও মেহেরপুর জেলা আমীর মওলানা তাজউদ্দিন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “ভারত যেমন একটি স্বাধীন দেশ, আমরাও তেমনি একটি স্বাধীন দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী দেশ আছে। তাছাড়া এই বিশ্বে আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশ মিলেমিশে এবং পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

বিশেষ অতিথি জনাব মোবারক হোসাইন বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। আমরা এখন মুক্ত-স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। এই সুযোগকে শতভাগ কাজে লাগাতে হবে। রাতদিন কঠোর পরিশ্রম করে সংগঠনকে মজবুত ভিত্তির উপর দাড় করাতে হবে। ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে জামায়াতকে গণমানুষের সংগঠনে পরিণত করতে হবে।”

হাফেজ আব্দুল খালেকের কুরআন তিলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মানিক, মেহেরপুর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব আলম, মেহেরপুর জামায়াতের জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন প্রমুখ।

Next Post
আমাদের বিরোধিতা যারা করেন, আমি তাদের অভিনন্দন জানাই

আমাদের বিরোধিতা যারা করেন, আমি তাদের অভিনন্দন জানাই

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত