ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন

সিলেটে কর্মী সম্মেলনে আমীরে জামায়াত

বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারদের দীর্ঘ দিনের অন্যায়, অনাচার ও জুলুমের পরে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে-স্বস্তিতে শ্বাস নিতে পারছে। কিন্তু পতিত স্বৈারাচাররা এখনো থেমে নেই। তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে কিন্তু মহান আল্লাহ স্বৈরাচার ও তাদের দোসরদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র-জনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে চাই। দেশবাসী দীর্ঘ দিন বহু ত্যাগ স্বীকার করেছেন। আগামীর বাংলাদেশ গঠনে প্রয়োজনে আগের থেকেও আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। তিনি সবাইকে সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত হয়েছে জামায়াতের বিরুদ্ধে। সংগঠন হিসেবে আমাদের মতো এত বিশাল ক্ষতির স্বীকার হয়নি আর কেউ। এরপরও আমরা আমাদের নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম। সবাই সে ডাকে সাড়া দিয়েছেন। এত ক্ষয়-ক্ষতির পরেও কোনো অপশক্তি কাছে আমাদের মাথা নত করাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ।

তিনি ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম।

জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারি কাজী মহসিন আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, শাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ প্রমুখ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের তরুণ আর যুবকরা প্রমাণ করেছে দেশবাসী ঐক্যবদ্ধ হলে স্বৈরাচার যত শক্তিশালীই হোক তারা টিকে থাকতে পারে না।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশ বিরোধী, স্বার্থান্বেষী একটি গোষ্ঠি না ষডযন্ত্র ও মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে বিভাজিত করেছিলো। কিন্তু ৫ অগাস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশবাসী আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই আমাদের শক্তি। এটাকে ধরে রাখতে হবে।

জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে দুর্নীতির বিরুদ্ধে এবং সুশাসনের পক্ষে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। সুশাসন প্রতিষ্ঠায় দেশবাসী জামায়াতের দিকে চেয়ে আছে। আমাদেরকে সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

Next Post
যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ পালনের আহ্বান

যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ পালনের আহ্বান

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত