ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদকে দেশ ও জাতি স্মরণ রাখবে অনন্তকাল

রংপুরে শহীদ আবু সাঈদ চত্বরের পথসভায় আমীরে জামায়াত

জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদকে দেশ ও জাতি স্মরণ রাখবে অনন্তকাল

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৯ টায়, রংপুরে শহীদ আবু সাঈদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর তাজহাট থানা শাখার আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডাঃ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন,আবু সাঈদ এর মতো সন্তান জন্ম দেয়ার জন্য রংপুরবাসী আপনারা ধন্য। আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আপনাদের প্রতি এ দেশ ও জাতি চির কৃতজ্ঞ। আবু সাঈদ এর ঋণ এ জাতি কোনদিন শোধ করতে পারবেনা।কখনো শোধ করা সম্ভবও না।

আমীরে জামায়াত আরো বলেন, যারা অন্যায়ভাবে, নির্দয়ভাবে হাজার-হাজার ছাত্র-জনতা হত্যা করলেন, আহত করলেন, পঙ্গু করলেন, সাভারে নিহতদের পুড়িয়ে ছাই করলেন, এই খুনিদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, এই শহীদ ও আহতরা যে লক্ষ্যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আহত হয়েছে, সে লক্ষ্য পূরণ করাই এখন আমাদের মূল উদ্দেশ্য।

ছাত্ররা চেয়েছিলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করার। সে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যহত থাকবে, ইনশাআল্লাহ।

ডাঃ শফিকুর রহমান বলেন, আমি মহান রবের কাছে দোয়া করি, তিনি যেন বাংলাদেশের ঘরে ঘরে আবু সাঈদ, মুগ্ধ ইয়ামিনের মতো সন্তান গর্ভধারণ করার মতো মা যুগে-যুগে পাঠান। যে সন্তান দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেবে, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, অর্থ পাচার করবেনা, দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর মত ভূমিকা রাখবে এবং সমাজের সার্বিক কল্যাণে সদা সর্বদা তৎপর থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান, মহানগর সেক্রেটারি কে আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি ছাত্র নেতা নুরুল হুদা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি ছাত্রনেতা সোহেল রানাসহ অন্যান্য মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় পথসভায় সভাপতিত্ব করেন, তাজহাট থানা আমীর মাওলানা রবিউল ইসলাম।

Next Post
আমরা প্রত্যেকটা খুনের বিচার চাই

আমরা প্রত্যেকটা খুনের বিচার চাই

সাম্প্রতিক

  • মেহরাবের ইমামরা যেদিন সমাজেরও নেতৃত্ব দেবেন, সেদিন সমাজ থেকে ঘুষ, দুর্নীতি চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি, গুম সবকিছুই নিশ্চিহ্ন হবে, ইনশাআল্লাহ
  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত