ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা হবে

-ডা. শফিকুর রহমান

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা হবে

জামায়াত ক্ষমতায় এলে ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা বিধান করে জাতিকে একটি ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি গতকাল ২৫ নভেম্বর রাত ৮.০০ টায় মিরপুরের রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের পেশাজীবী পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার্স ফোরাম ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম।

উপস্থিত ছিলেন পেশাজীবী জোনের সহকারী পরিচালক জিয়াউল হাসান, কাফরুল জোনের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পূর্ব থানার আমীর শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমীর আনোয়ারুল করিম, মেডিকেল টেকনোলজিস্ট থানা আমীর সোহেল রানা, সাহিত্য-সংস্কৃতি থানা আমীর আবেদুর রহমান, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমীর আতিক হাসান রায়হান, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর কামাল উদ্দিন, ব্যবসায়ী বিভাগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ ইসমাঈল, ডা. হাসানুল বান্না, জসিম উদ্দিন, হাফেজ আশিকুর রহমান, আবু নাহিদ ও মুফতি মাসুদুর রহমান প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই তাদের যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী জাতীয় দায়িত্ব পালনের সুযোগ পাবেন। নারীদের ঘরে ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। কারো ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না; বরং প্রত্যেক নাগরিকই তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ভোগের নিশ্চয়তা পাবেন।

মূলত আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও অবক্ষয় থাকবে না। বরং আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মানবিক রাষ্ট্র গড়তে চাই। তিনি সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, স্বাধীনতা লাভের ৫৪ বছর পূর্ণ হলেও অবক্ষয় ও নৈতিক মূল্যবোধের অভাবে দেশকে কাঙ্ক্ষিতভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় এসেছেন, তারা জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। কিন্তু আমরা নির্বাচিত হলে দেশের শিক্ষাব্যবস্থা ও ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করা হবে, যেখানে পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। জন্মের পর থেকেই প্রতিটি শিশুকে সঠিক চিকিৎসা ও ভালো শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে।

তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা নির্বাচিত হলে অর্থনীতিতে আমূল পরিবর্তন আনব এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করব। দুর্নীতিকে শূন্যের কোটায় নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

আমীরে জামায়াত ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা উল্লেখ করে বলেন, আমরা নির্বাচিত হলে এ এলাকায় সন্ত্রাসের কালো ছায়া দূর করব এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।

যুবসমাজের উদ্দেশে ডা. শফিক বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা তোমাদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চাই এবং তোমাদের নিয়েই সুন্দর দেশ গঠনের স্বপ্ন দেখি। তিনি সে স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Next Post
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে আমীরে জামায়াতের সাক্ষাৎ ও মতবিনিয়ম

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে আমীরে জামায়াতের সাক্ষাৎ ও মতবিনিয়ম

সাম্প্রতিক

  • অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং সমবেদনা জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা
  • দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
  • পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
  • জাতীয় ক্রিকেট দলকে মাননীয় বিরোধীদলীয় নেতার অভিনন্দন
  • তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
  • আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত