ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে গণরায় বাস্তবায়নের লড়াই চলবে : ডা. শফিকুর রহমান এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। জনগণের গণরায় ও প্রত্যাশার বাস্তবায়নে আমাদের লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ‘জুলাই এখনো শেষ হয় নাই’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও জনগণের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ নতুন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি।

বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, বেপরোয়া দলীয়করণ, সন্ত্রাস ও সহিংসতার পথ থেকে ফিরে এসে জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শিক্ষাঙ্গনে সাম্প্রতিক সহিংসতার সমালোচনা করে তিনি বলেন, রামদা, হেলমেট ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসের যে চিত্র দেখা যাচ্ছে, তা কোনোভাবেই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ হতে পারে না। শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশকে কলুষিত ও রক্তাক্ত করা বন্ধ করতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য। এখানে কোনো ফিল্টার বা রেস্ট্রিকশন নেই; জনগণ এসে প্রদর্শনী দেখবেন এবং নিজেদের অভিমত ব্যক্ত করবেন। শহীদ আবু সাঈদসহ জুলাইয়ের শহীদদের উদ্দেশে লেখা চিঠিগুলোও প্রদর্শনীতে রাখা হয়েছে। এসব চিঠি পাঠ করে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নতুন করে ভাবার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোনো ব্যক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনপ্রত্যাশা ও গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য লড়াই চলবে। এ লড়াই কোনো দলের জন্য নয়; বরং ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ নিশ্চিত করার জন্য। জনগণ, বিশেষ করে তরুণ ও যুবসমাজের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বি:দ্র. অনুষ্ঠানটি পরবর্তী দুই দিন ৬ ও ৭ আগস্ট সকাল ১১টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে, ইনশাআল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বিশিষ্ট কূটনীতিক সাকিব আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. দিলারা জামান, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক রুবি আমাতুল্লাহ, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান ও কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ডা. ফখরুদ্দিন মানিক, জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদীন এমপি, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েতুল্লাহ চৌধুরী, জামায়াত নেতা হাফেজ রাশেদুল ইসলাম এমপি প্রমুখ।

Next Post
শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

Discussion about this post

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত