ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম ও ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজী; বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার; জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

বৈঠক শেষে দুপুর ১২টায় সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

ব্রিফিংয়ে তিনি বলেন, বৈঠকে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের দুর্ভোগ এবং আমাদের ঘোষিত দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে আমাদের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হবে। সকাল ৮টায় মূল যাত্রা শুরু হয়ে গাজীপুরের ভোগরা বাইপাসে পথসভা, টাঙ্গাইলের নগর জালপাইয়ে পথসভা, সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভা, বগুড়ার মাটিডালিস্থ বিমান মোড়ে পথসভা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করা হবে। এছাড়াও বিভিন্ন স্থানে স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা অভিবাদন জানাবে লংমার্চের বহরকে। সবশেষ রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই লংমার্চের মধ্য দিয়ে আমরা জনগণের ন্যায্য দাবিগুলো আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই। গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ কমানো এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ।

আমরা বিশেষভাবে বলতে চাই, এই লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি। আমরা সরকার, প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সহযোগিতা কামনা করছি, যাতে জনগণের দুর্ভোগ কমিয়ে একটি সুশৃঙ্খল কর্মসূচি সম্পন্ন করা যায়।

একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি, কেউ যেন শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করেন। কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করে জনগণের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সম্মান দেখানো উচিত।

আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠার পথ সুগম হবে।

সবশেষে আবারও বলছি, ১১ দলের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, কাউকে বিশৃঙ্খলা করতে দেব না। সরকারের কাছে আমাদের আহ্বান—জনগণের কণ্ঠস্বরকে সম্মান করুন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন এবং জনগণের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সহযোগিতা করায় দেশবাসী ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন তিনি।

Next Post
প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি

প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি

Discussion about this post

সাম্প্রতিক

  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত