ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে

-ডা. শফিকুর রহমান এমপি

আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আল্লাহর ওহির ওপর হাত দেয়ার এখতিয়ার কোনো মাখলুকের থাকতে পারে না। যখনই আল্লাহর ওহির ওপর হাত দেয়া হয়েছে, তখনই দুনিয়া হেদায়েত ও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। তিনি বলেন, একমাত্র কিতাব, যার দাঁড়ি-কমা বা হরফ-হরকত, কোনো কিছুর সামান্য কোনো পরিবর্তন হয় নাই এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না।

আজ শনিবার ৩ অক্টোবর সকালে রাজধানীর আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদে কুরআন ও সুন্নাহবিরোধী বিল পাসের উল্লেখ করে তিনি আলেমদের মুসলিম উম্মাহর অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, জাতীয় সংসদ দেশের আইন রচনা, পরিমার্জন, পরিবর্তন ও কর্তনের কাজ করে। জাতীয় সংসদের যেকোনো বিষয় পাস করার অধিকার রয়েছে। আল্লাহর ওহির ওপর হাত দেয়ার এখতিয়ার কোনো মাখলুকের থাকতে পারে না।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ ভালো নেই, দেশের মানুষও ভালো নেই। সামাজিক ও ব্যক্তিগতভাবে জীবনের নিরাপত্তা নিয়ে জাতি শঙ্কিত। তিনি বলেন, আলেমদের শুধু মিম্বারের দায়িত্ব নিলেই চলবে না। নামাজের ইমামতির পাশাপাশি আলেমদের সমাজের ইমামতির দায়িত্ব নিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, দুই-একজনের ভুলের কারণে পুরো আলেম সমাজের ভাবমর্যাদা যেন নষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যাদের চরিত্র কালো, ওখান থেকে আপনি ভালো কিছু খুঁজে পাবেন না। কিন্তু যার চরিত্র ভালো, ওখানে একটু হালকা দাগ লাগলেই দেখা যাবে কালো। কেয়ারফুল হতে হবে এই জায়গাটায়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। দেশ মোটেই ভালো নেই। মানুষ বড় কষ্টে আছে। শুধু খাওয়া-পরার দিক থেকেই নয়, ইজ্জত ও জীবনের নিরাপত্তার দিক থেকেও মানুষ কষ্টে রয়েছে। কে কখন কোথায় হারিয়ে যাবে কিংবা কাকে কখন অপমান করা হবে, তার কোনো ঠিকানা নেই।

তিনি বলেন, যুগে যুগে জাতি যখন পথ হারিয়েছে, তখন উলামায়ে কেরাম জাতিকে পথ দেখিয়েছেন। তাদের সেই রাহবারের দায়িত্ব পালন করতে হবে। জাতিকে তিরস্কার করে নয়, বুকের উষ্ণ ভালোবাসা দিয়ে ইসলামের দিকে উদ্বুদ্ধ করতে হবে। ইলমের চর্চা ও আমলের মাধ্যমে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, প্রিয় নবী (সা.) পথভোলা মানুষকে বড় মেহেরবানি, দরদ ও দায়িত্ব নিয়ে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। রেসালতের সত্যতা এবং আখিরাতের পরিণতির কথাও মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন।

তিনি বলেন, নবী করিম (সা.) জন্ম থেকে ওফাত পর্যন্ত কখনো দুনিয়ার শান্তি ভোগ করেননি। বরং আল্লাহর আলমের শান্তির জন্য নিজের শান্তি উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন সমস্ত সৃষ্টির রব এবং নবী (সা.) ছিলেন সকলের প্রতি দরদী। সেখান থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের নব নির্বাচিত সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে এবং নব নিযুক্ত সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন হেলালীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম, তা,মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মুফাসসিরে কুরআন মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, বিশিষ্ট আলেম মাওলানা কেএম আবদুস সোবাহান, ড. বিএম মফিজুর রহমান আজহারী ও ড. ফয়জুল হক।

মাওলানা আব্দুল হালিম তার বক্তব্যে বলেন অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এই মাজলিসের যাত্রা শুরু হয়েছে। জাতীয় কাউন্সিল ও সম্মেলন আজ প্রকাশ্যে অনুষ্ঠিত হলো, যা আমরা ৫ আগস্টের পূর্বে করতে পারিনি। মুফাসসিরদের ময়দানে কথা বলার সময় উম্মাহ, ঐক্য, দেশের সার্বভৌমত্ব এবং হেদায়েতের পথে চলার পথ নির্দেশনা দিতে হবে। ব্যক্তি বিশেষ, দল ও গোষ্ঠী- কাউকে আঘাত করে কথা বলা যাবে না। সত্য ও সঠিক বিষয়টি হিকমা ও যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে হবে।

ড. খলিলুর রহমান মাদানী বলেন, মুফাসসিররা বাংলাদেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় মাজলিসের ভূমিকা অপরিসীম। দেশজুড়ে হাজারো আলেমের প্রিয় এই কাফেলা আগামীতে আরও জোরদার ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

জাতীয় কাউন্সিল

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল সকাল ৯টায় আইডিইবি ভবনে বিদায়ী সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য (২০২৬-২০২৮) সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিনকে সভাপতি, সাবেক ছাত্রনেতা ও মুফাসসিরে কুরআন মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি এবং সাভারের মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে সাংগঠনিক সেক্রেটারি করে ২৫ সদস্যের কার্যকরী পরিষদ ও ১০১ জন সমন্বয়ে জাতীয় পরিষদ গঠন করা হয়। উল্লেখ্য যে, জাতীয় কাউন্সিলের কার্যক্রম পরিচালনা করেন যথাক্রমে ড. মাওলানা ছামিউল হক ফারুকী, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাঈন ও ড. মীম আতিকুল্লাহ।

এছাড়া সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সিলেট; ড. সাইয়্যেদ মুহাম্মাদ আবু নোমান, চট্টগ্রাম; মিরসরাইয়ের পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মুহাদ্দিস মাওলানা হাফেজ আবু বকর সিদ্দীক, সহকারী সেক্রেটারিদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফখরুদ্দিন আহমাদ, মাওলানা রুহুল আমিন রাজশাহী, মাওলানা মোস্তাক ফয়েজী কুমিল্লা, হাফেজ মুফতি নুরুজ্জামান নোমানী, মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার ও মাওলানা আব্দুল মান্নান আনসারী, মাওলানা এএইচএম আবুল কালাম আজাদসহ অন্যান্য উলামায়ে কেরাম।

কাউন্সিল ও সম্মেলনে সারাদেশ থেকে আগত ৫ শতাধিক দেশবরেণ্য মুফাসসির বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, অধ্যক্ষসহ দেশের শীর্ষ উলামা কেরাম উপস্থিত ছিলেন।

Next Post
যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই

যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই

Discussion about this post

সাম্প্রতিক

  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে
  • সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে চীনের প্রেসিডেন্টকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত