ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে আমীরে জামায়াতের শুভেচ্ছা

সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ৭ জুলাই ২০২২ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“হযরত ইব্রাহিম (আ:) এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের নিকট সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

আজ আমরা এমন এক সময় পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি যখন সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় পাহাড়ি ঢল, অতিবৃষ্টি এবং ভারতের সুইচগেট খুলে দেয়ার কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় মানুষের বাড়ি-ঘর, দোকান-পাট, গবাদি পশু, মাছের খামার বন্যার পানিতে ভেসে গেছে। মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, ঘরে খাবার নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষ অত্যন্ত অসহায় ও মানবেতর জীবন-যাপন করছে। শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেট মহানগরীর অধিকাংশ এলাকা ডুবে যায়। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মানুষের জীবনযাত্রা এক ভয়াবহ রূপ লাভ করেছে। দেশের এই বিপর্যয়কর পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত ও বেদনাহত হৃদয় নিয়ে আমি আমার প্রিয় দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

আসুন আমরা এবারের ঈদুল আযহায় হযরত ইব্রাহিম (আ:) এর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত কুরবানীর শিক্ষাকে সামনে রেখে আমাদের ত্যাগ ও কুরবানী বহু গুণে বাড়িয়ে দিই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও আমাদের ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত ছাত্রদের প্রতি পারস্পরিক সাহায্য ও সহযোগিতার হাতকে প্রসারিত করি। তাদের সুখে-দুঃখে শরীক হয়ে পবিত্র ঈদের আনন্দে অংশগ্রহণ করি। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমাদের সামর্থ্যরে সবটুকু উজার করে দিই। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এ সব মানুষের মুখে হাসি ফুটানোই হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার।

ভয়াবহ বন্যায় এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় যারা ইন্তিকাল করেছেন আমরা মহান রাব্বুল আলামীনের নিকট তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমি নিহতদের পরিবার ও আত্মীয়বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার নিকট কায়মনোবাক্যে এ দোয়া করছি, তিনি যেন আমাদের সকল প্রকার বিপদ-আপদ দূর করে দেন এবং বন্যায় যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠার তাওফিক দান করেন।

প্রিয় দেশবাসীর ভালবাসায় সিক্ত মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি আবারো সবাইকে ব্যথাতুর হৃদয়ে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করছি।”

Next Post
আর্ত-মানবতার মুক্তি ও বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই জামায়াত কাজ করে যাচ্ছে

আর্ত-মানবতার মুক্তি ও বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই জামায়াত কাজ করে যাচ্ছে

সাম্প্রতিক

  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত