ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ কোটি টাকার তহবিল বরাদ্দ

-ডা. শফিকুর রহমান

বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ কোটি টাকার তহবিল বরাদ্দ

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জুন মাসের ১৬/১৭ তারিখ থেকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশ কটি জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো, মহান মা’বুদের সীমাহীন মেহেরবানীতে তার বেশ কিছু উন্নতি সাধিত হয়েছে। ভয়াবহ এ বন্যায় সংশ্লিষ্ট এলাকায় জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা এক কথায় অকল্পনীয়। একমাত্র মহান রাব্বুল আলামীনই মানুষের এ ক্ষতি পুষিয়ে দিতে পারেন।

বিপন্ন মানুষের জন্যে মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর একান্ত করুণা ও সাহায্য ভিক্ষা চাই। আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে মেহেরবানী করে ক্ষমা করুন এবং আমাদের ওপরে তাঁর রাহমাহ ও নুসরাহ (সাহায্য) বর্ষণ করুন।

অন্তরের অন্তস্তল থেকে মহান প্রভুর গভীর শুকরিয়া আদায় করছি। মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভয়াবহ বন্যার সূচনালগ্ন থেকেই বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে দাঁড়াবার চেষ্টা করেছে। এ কাজে নির্দিষ্ট কোন এলাকা নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা পূর্ণ সামর্থ্য নিয়ে রাব্বুল আলামীনের সন্তুষ্টি হাসিলের আশায়, ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের কষ্ট লাঘব করার লক্ষ্যে সর্বাত্মক ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। এ কাজে আমাদের সহকর্মীদের পাশাপাশি সুধী-শুভাকাংখীরাও দরদি হাত ও বুকভরা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন, উত্তম জাযা দান করুন।

শুরু থেকে এখন পর্যন্ত মানুষের বেঁচে থাকার জন্যে তথা ক্ষুধার কষ্ট প্রশমিত করার জন্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ সামর্থ্য অনুযায়ী ঘরে-ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। রাব্বুল আলামীন আমাদের সকলের ক্ষুদ্র এই প্রয়াসগুলোকে কবুল করুন। জামায়াতে ইসলামী ইতিমধ্যে আসন্ন পরীক্ষার্থী অসহায় ছাত্র-ছাত্রীদের হাতে তার সামর্থ অনুযায়ী আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।

বন্যায় বাড়ি-ঘর সবকিছু হারিয়ে যারা ঠিকানাবিহীন হয়ে পড়েছেন, মহার রবের ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী পুনর্বাসন তৎপরতা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে আমরা মহান রাব্বুল আলামীনের একান্ত সাহায্য প্রত্যাশী। জনগণের ভালোবাসা, দো’য়া ও সহযোগিতা আন্তরিকভাবে কামনা করি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুনর্বাসনের জন্য ৫ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।

আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নতশিরে আরজ করি, তিনি যেন আমাদের এ কাজ সহজ করে দেন, বারাকাহ দিয়ে পরিপূর্ণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমাদেরকে পৌঁছে যাওয়ার তাওফিক দান করেন। আমীন।।

পাশাপাশি বিভিন্ন দায়িত্বশীল সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান ও হৃদয়বান ব্যক্তিবর্গকে বিপন্ন মানুষের পুনর্বাসনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আন্তরিক আহবান জানাচ্ছি। আমাদের সম্মিলিত প্রয়াস মহান মা’বুদের দরবারে কবুল হোক, বিপন্ন মানুষের মুখে হাসি ফোটাক।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
ঈদের ৪র্থ দিনে দিনভর সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে আমীরে জামায়াতের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

ঈদের ৪র্থ দিনে দিনভর সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে আমীরে জামায়াতের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

সাম্প্রতিক

  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত