ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জামায়াতে ইসলামীর জনশক্তিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রকৃত পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

-ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর জনশক্তিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রকৃত পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

২৪ আগস্ট বুধবার বাাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠিত জেলা-উপজেলা দায়িত্বশীলদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মুবারক হোসাইন। অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্যবৃন্দ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসাইন এবং শাহজাহান আলী।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের এ জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। ইসলাম কোনো ভীরু-কাপুরুষের জন্য নয়। ইসলাম হলো হযরত খাব্বাব রা. এর মত বীর মুজাহিদদের জন্য। শত নির্যাতন সত্ত্বেও যারা সৎ সাহস নিয়ে দাঁড়াতে পারবে, তারাই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাস্তবায়নে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। আমরা যদি জামায়াতবদ্ধভাবে দ্বীন কায়েম তথা দাঈ ইলাল্লাহর কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে পারি, তবে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার আশা করতে পারি। আল্লাহর জমিনে আমরা দ্বীন কায়েম করতে পারলাম কিনা- তিনি সেটা দেখবেন না। তিনি দেখবেন আমরা আন্তরিকতা ও খুলুসিয়াতের সাথে দ্বীনে হক কায়েমের চেষ্টা করেছি কিনা। তাই আমাদের সকলকে দ্বীন কায়েমের ব্যাপারে সক্রিয়ভাবে সচেষ্ট থাকতে হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রকৃত পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।”

জনাব মুবারক হোসাইন বলেন, “ইসলামের দাওয়াত পৌঁছাতে হলে প্রথমে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিতে হবে।”

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর জেলার উদ্যোগে জেলা-উপজেলা দায়িত্বশীল সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সমাজসেবার কাজে নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার কাজের সাথে সাথে মানবতার সেবার কাজকেও অগ্রাধিকার দিতে হবে। কারণ মানবতার সেবাও নবী (আঃ) দের কাজ। জামায়াত হবে অসহায় দরিদ্র মানুষের আশ্রয়স্থল। এ জেলার প্রতিটি ঘরে সেবার হাত বাড়িয়ে দিতে হবে।”

জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি জনাব ইকবাল হোসেনের পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

Next Post
মানুষের বিপদাপদে ও আর্ত-মানবতার সেবায় কাজ করে যেতে হবে

মানুষের বিপদাপদে ও আর্ত-মানবতার সেবায় কাজ করে যেতে হবে

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
  • জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
  • এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত