ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ইসলামী ব্যাংকিং নিয়ে কিছু কথা

-ডা. শফিকুর রহমান

ইসলামী ব্যাংকিং নিয়ে কিছু কথা

বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ব্যাংকিং জগতে এক জীবন্ত বিপ্লবের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কিছু আল্লাহভীরু আমানতদার, বিশ্বস্ত, কঠোর পরিশ্রমী, সাহসী ও দূরদর্শী মানুষের ত্যাগের ফসল এ ব্যাংক। উদ্যোক্তাদের বেশির ভাগই দুনিয়ায় এখন ‍আর জীবিত নেই। ব্যাংকটি তার চলার পথে গোটা মুসলিম বিশ্বকে এক মোহনায় এনে শামিল করেছিলো। বিশ্বের মুসলমানদের বিশ্ব ব্যাংক আইডিবি, ইসলামী ব্যাংক বাংলাদেশের গর্বিত অংশীদার। কুয়েত ফাইন্যান্স হাউজ ও সৌদি আরবের বিখ্যাত ইসলামী ব্যাংক আল-রাজিসহ বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিত্ব ও সংস্থা এর উদ্যোক্তা সদস্যদের অন্তর্ভুক্ত।

বাংলাদেশের মুসলমানদের সুদের বিপরীতে কুরআন-সুন্নাহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় আস্থাশীল করে তুলতে ব্যাংকটিকে অনেক চ্যালেঞ্জিং রাস্তা অতিক্রম করতে হয়েছে। মহান আল্লাহর যে বান্দারা এ ব্যাংক ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাঁদের দুনিয়ায় এ ব্যাংকের মাধ্যমে আর্থিক ফায়দা লুটার কোন মতলব ছিলো না। তাঁরা নিছক মানুষকে ব্যাংকি ব্যবস্থার মাধ্যমে জান্নাতের পথ দেখানোর জন্য দেশ এবং দুনিয়ায় নিরন্তর ছুটাছুটি করেছেন। তাঁদের হাত ধরেই বাংলাদেশের বিপুল সংখ্যক ব্যাংকের মধ্যে থেকে একমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও পরিচ্ছন্ন ব্যাংক হিসেবে গ্লোবাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড বার বার জয় করেছে। সেই ব্যাংকটাতে ডাকাত পড়লো ক্ষমতাসীনদের আশকারা ও আশ্রয়-প্রশ্রয়ে। আজ এ ব্যাংকটাকে লুটপাটের মাধ্যমে ধ্বংসের পাঁয়তারা চলছে।

লক্ষ-লক্ষ বিনিয়োগকারীর শেয়ার এবং আমানতের নিরাপত্তা নিয়ে গোটা দেশবাসী আজ শঙ্কিত। অথচ এ ব্যাংকটি নিয়েই দেশবাসী ছিলো গর্বিত। ব্যাংকটির হাত ধরে দেশে এখন পর্যন্ত ১০টির মতো পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সরকারী-বেসরকারী দেশি-বিদেশী ব্যাংক প্রায় ১৬০০টি শাখার মাধ্যমে তাদের ইসলামী ব্যাংকিং উইন্ডো কিংবা ব্রাঞ্চ পরিচালনা করে আসছে। যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছিলো। কার্যতঃ ব্যাংকিং ব্যবস্থার এ চ্যালেঞ্জ অতিক্রম করা ইসলামী ব্যাংকের সফলতার কারণেই তা সম্ভব হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডই একমাত্র ব্যাংক যা সরকারী-বেসরকারী সকল ব্যাংকের আস্থার শীর্ষে ছিলো। ডিপোজিট, বিনিয়োগ, রিজার্ভ এবং রেমিট্যান্স আহরণ (বৈদেশিক মুদ্রা), আমদানি, রপ্তানীতে সকল ব্যাংকের শীর্ষে ছিলো এ ব্যাংকের অবস্থান। মোট রেমিট্যান্সের এক তৃতীয়াংশ ইসলামী ব্যাংকের মাধ্যমেই আসতো। আস্থার এ জায়গাটিতে কুঠারাঘাতের কারণে বাংলাদেশের গোটা ব্যাংকিং ব্যবস্থা এবং রেমিট্যান্সের ওপরে ভয়াবহ নেতিবাচক প্রভাব সৃষ্টি হওয়ার সমুহ আশঙ্কা দেখা দিয়েছে।

গতানুগতিক ব্যাংকিং ধারণার বাইরে এসে সাধারণ জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠির সেবা ও জীবনমান উন্নয়নে ব্যাংকটির ছিলো অনেকগুলো চমৎকার উদ্যোগ। যার মধ্যে রয়েছে- প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে সাবলম্বী করে তোলা। ব্যাংক এ কাজটি করতো আরডিএস বা রুরাল ডেভেলপমেন্ট স্কীমের মাধ্যমে। স্বল্প সময়ের মধ্যেই দেশের আনাচে-কানাচে প্রান্তিক জনগোষ্ঠির কাছে এ উদ্যোগটি অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে উঠে। পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য মানসম্মত হাসপাতাল/কমিউনিটি হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়তে শুরু করে। অদক্ষ ও শিক্ষিত বেকার জনশক্তিকে দক্ষ জনবলে পরিণত করার জন্য ব্যাংকটির রয়েছে অনেকগুলো কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এছাড়াও সিএসআর এর মাধ্যমে দেশ ও জাতির ওপরে দূর্যোগ ও দূর্ভিপাকে সহযোগিতায় ব্যাংকটির রয়েছে বড়সড় অবদান। এমন একটি ব্যাংকের ওপরে আজ শুকুনের ছায়া পড়েছে।

আজ বড়ই প্রয়োজন, ব্যাংকটির উদ্যোক্তা, ডিপোজিটর, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের সাথে সংশ্লিষ্ট প্রকৃত সৎ ব্যবসায়ীদের ডাকাত ও লুটেরারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। তাহলে হয়তো এখনো ব্যাংকটিকে বাঁচানোর কোনো রাস্তা বেরও হতে পারে।

শুধুই কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এর পাশাপাশি আরো কয়েকটি ইসলামী ব্যাংক লুটপাটের করুন চিত্র গণমাধ্যমে অতিসম্প্রতি উঠে এসেছে, এটা কোন ধরনের উন্নয়নের লক্ষণ? হয়তো একদিন সময় আসবে কড়ায়-গন্ডায় হিসাব নেয়ার।   ইয়া রব! আপনার সরাসরি সাহায্যের আজ বড়ই প্রয়োজন।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অনুরোধ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অনুরোধ

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত