ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য

বৃটিশ বাংলাদেশি কমিউনিটি ফোরাম নেটওয়ার্ক কনফারেন্সে আমীরে জামায়াত

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “দেশ গঠনে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। রেমিট্যান্স যোদ্ধাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও কোনো সরকারের আমলেই প্রবাসীরা তাদের প্রাপ্য সম্মান পায়নি। ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আগামীতে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসী ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।”

তিনি ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় ব্যাংকুইটিং হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

বর্তমানে বৃটেনে সফররত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বক্তব্যের শুরুতে বাংলাদেশ এর বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি তার বক্তব্যে বিগত ১৬ বছরের জুলুম-নির্যাতনের কথা বর্ণনা করেন এবং ৫৭ জন দেশপ্রেমিক চৌকশ সেনা অফিসার হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বৈরাচার সরকার কর্তৃক সবচেয়ে বেশি নির্যাতিত হিসেবে দাবি করে তিনি দলীয় ১১ জন শীর্ষ নেতার বিচারিক হত্যার প্রতিবাদ জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এইসব হত্যাকাণ্ডের আইনানুগ বিচার হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে আমাদেরকে সোজা করে দেয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য দ্বীনের পথে চলা অনেক সহজ হয়ে যাবে। ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি ফোরাম এর সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং ফরীদ মিয়ার পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কুরআন মাজীদ থেকে তিলাওয়াত করেন আব্দুল্লাহ সুহেল মাদানী।

বক্তব্য রাখেন ব্যরিষ্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, মাওলানা এটিএম মুকাররম হুসাইন, মাওলানা সাইফুদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে নাশিদ পরিবেশনা করে স্থানীয় ইসলামী শিল্পীগোষ্ঠী রেনেসাঁ কালচারাল গ্রুপ। বক্তারা জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। তিনি ব্যক্তি জীবন গঠনে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাকে স্মরণ করেন এবং ইসলামের সুমহান দাওয়াত সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আগত নেতা-কর্মীদের আহবান জানান।

Next Post
দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব

দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব

সাম্প্রতিক

  • অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং সমবেদনা জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা
  • দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
  • পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
  • জাতীয় ক্রিকেট দলকে মাননীয় বিরোধীদলীয় নেতার অভিনন্দন
  • তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
  • আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত