ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন এবং নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন এবং নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের স্থান বিএম কনটেইনার ডিপো তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি অগ্নিকান্ডে ও বিস্ফোরণে কন্টেইনার ডিপোর ভয়াবহতা নিজ চোখে প্রত্যক্ষ করেন এবং বিপর্যস্ত পুরো এলাকাটির চারপাশ ঘুরে দেখেন। এরপর তিনি চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আহত ব্যক্তিদের দেখতে ছুটে যান, তিনি সেখানে আহতদের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন, তাদের পরিবার পরিজনকে স্বান্তনা দেন এবং তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন। এসময় তিনি তাদের চিকিৎসা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহান।

অগ্নিকান্ডে বিপর্যস্ত এলাকা পরিদর্শনকালে আমীরে জামায়াত বলেন, মিডিয়ার মাধ্যমে গত রাত থেকে ঘটনাটি প্রত্যক্ষ করছিলাম, কিন্তু এখন নিজ চোখে দেখে বুঝলাম যে এখানে বিশাল ক্ষতি হয়েছে৷ জানি না কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষ পঙ্গু হয়ে গেছে। যারা নিহত হয়েছেন আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। আর আহতদের জন্য বুক ভরা দোয়া, তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে, স্বাভাবিক জীবনে ফিরে আসে৷ বিশেষ করে যারা আপনজন হারিয়ে চোখে অন্ধকার দেখছেন আল্লাহ যেন নিজেই তাদের অভিভাবক হয়ে যান, সেসব পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে।

তিনি আরো বলেন, একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে জামায়াতে ইসলামী বিপন্ন মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। স্থানীয় সংগঠন রাত থেকেই কাজ করছে, যতটুকু পারে তারা এই ক্ষতি লাঘব করার জন্য কাজ করবে। তবে বিশাল এই ক্ষয়ক্ষতির পুরো দায়িত্বটি কোনো দল বা সংগঠনের পক্ষে সামাল দেয়া সম্ভব নয়। সরকারকেই এর সব দায়িত্ব নিতে হবে। আমরা হতবাক হয়েছি, সরকার মৃত ব্যক্তিদের জন্য মাত্র দুই লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছে। এটা তো নিহত পরিবারদের প্রতি উপহাস, আমরা এই অনুদানের পরিমাণ ন্যুনতম ১০ লক্ষ টাকা করার দাবী জানাচ্ছি। আর এই ভয়াবহ দুর্ঘটনায় যাদের গাফিলতি আছে, তাদের চিহ্নিত করতে হবে, আগামীতে যেন আর কখনো এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে ডা. শফিকুর রহমান সবশেষে বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন, কাজেই মজলুমদের কষ্ট আমাদের চেয়ে আর কারো বেশী বোঝার কথা না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবে, অবিরত কাজ করে যাবে ইনশাআল্লাহ।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এস এম লুৎফুর রহমান, উত্তর জেলা অফিস সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, প্রশিক্ষণ সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, সীতাকুণ্ড দক্ষিণ থানা আমীর মুহাম্মদ তাহের ও উত্তর থানা আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরীসহ চট্টগ্রাম মহানগরী ও উত্তর জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাবৃন্দ।

Next Post
অধ্যক্ষ এস এম সানাউল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

অধ্যক্ষ এস এম সানাউল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত