ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের জন্য জামায়াতে ইসলামী ৫ কোটি টাকার তহবিল গঠন করেছে

-ডা. শফিকুর রহমান

বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের জন্য জামায়াতে ইসলামী ৫ কোটি টাকার তহবিল গঠন করেছে

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ১২ জুলাই বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করার জন্য জামায়াতের পক্ষ থেকে ৫ কোটি টাকার একটি পুনর্বাসন তহবলি গঠনের ঘোষণা দিয়েছেন।

এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “জুন মাসের ১৬/১৭ তারিখ থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশ ক’টি জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো, মহান আল্লাহর সীমাহীন মেহেরবাণীতে তার বেশ কিছু উন্নতি সাধিত হয়েছে। ভয়াবহ এ বন্যায় সংশ্লিষ্ট এলাকায় জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, যা এক কথায় অকল্পনীয়। একমাত্র মহান রাব্বুল আলামীনই মানুষের এ ক্ষতি পুষিয়ে দিতে পারেন। বিপন্ন মানুষের জন্যে মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর একান্ত করুণা ও সাহায্য ভিক্ষা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেহেরবাণী করে ক্ষমা করুন এবং আমাদের ওপর তাঁর রাহমাহ ও নুসরাহ (সাহায্য) বর্ষণ করুন।

তিনি আরো বলেন, অন্তরের অন্তস্থল থেকে মহান প্রভুর গভীর শুকরিয়া আদায় করছি। মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভয়াবহ বন্যার সূচনালগ্ন থেকেই বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছে। এ কাজে নির্দিষ্ট কোনো এলাকা নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা পূর্ণ সামর্থ্য নিয়ে রাব্বুল আলামীনের সন্তুষ্টি হাসিলের আশায়, ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের কষ্ট লাঘব করার লক্ষ্যে সর্বাত্মক ভূমিকা অব্যাহত রেখেছে। এ কাজে আমাদের পাশাপাশি সুধী-শুভাকাক্সক্ষীগণও দরদি হাত ও বুকভরা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন, উত্তম জাযা দান করুন।

তিনি বলেন, শুরু থেকে এখন পর্যন্ত মানুষের বেঁচে থাকার জন্যে তথা ক্ষুধার কষ্ট প্রশমিত করার জন্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ সামর্থ্যানুযায়ী ঘরে-ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। রাব্বুল আলামীন আমাদের সকলের এই ক্ষুদ্র প্রয়াসগুলোকে কবুল করুন। জামায়াতে ইসলামী ইতোমধ্যে আসন্ন পরীক্ষার্থী অসহায় ছাত্র-ছাত্রীদের হাতে তার সামর্থ্যানুযায়ী আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।

তিনি বলেন, অসহায় মানুষের পুনর্বাসনের মূল দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু সরকারের ভূমিকা আমাদেরকে বিস্মিত করেছে। বন্যায় বসতভিটাসহ সবকিছু হারিয়ে যারা ঠিকানাবিহীন হয়ে পড়েছেন, মহার রবের ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সর্বোচ্চ সামর্থ্যানুযায়ী পুনর্বাসন তৎপরতা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে আমরা মহান রাব্বুল আলামীনের একান্ত সাহায্য প্রত্যাশী। জনগণের ভালোবাসা, দো’য়া ও সহযোগিতা আন্তরিকভাবে কামনা করি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুনর্বাসনের জন্য ৫ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নতশিরে আরজ করি, তিনি যেন আমাদের এ কাজ সহজ করে দেন, বারাকাহ দিয়ে পরিপ‚র্ণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমাদেরকে পৌঁছে যাওয়ার তাওফিক দান করেন, আমীন।

পাশাপাশি বিভিন্ন দায়িত্বশীল সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান ও হৃদয়বান ব্যক্তিবর্গকে বিপন্ন মানুষের পুনর্বাসনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আন্তরিক আহবান জানাচ্ছি। আমাদের সম্মিলিত প্রয়াস মহান আল্লাহর দরবারে কবুল হোক, বিপন্ন মানুষের মুখে হাসি ফুটুক, আন্তরিকভাবে এই কামনা করছি।”

Next Post
বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ কোটি টাকার তহবিল বরাদ্দ

বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ কোটি টাকার তহবিল বরাদ্দ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত