ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মুহতারামা রাবেয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

লালমনিরহাট জেলা আমীরের মায়ের ইন্তিকাল, শোকবাণী ও জানাযা

মুহতারামা রাবেয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর প্রভাষক আতাউর রহমান এর মা মুহতারামা রাবেয়া বেগম ১১ নভেম্বর রাত ৮টায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

শোকবাণী

মুহতারামা রাবেয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম ১২ নভেম্বর ২০২২ এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা বলেন, মুহতারামা রাবেয়া বেগম একজন গুণী ও পরহেযগার মহিলা ছিলেন। তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

জানাযা ও দাফন

১২ নভেম্বর সকাল ১১টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে জানাযা শেষে তাঁকে ভোলাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন তাঁর ছেলে প্রভাষক আতাউর রহমান।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, অ্যাডভোকেট আব্দুল বাতেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর মাওলানা এটিএম আজম খান, নীলফামারী জেলা আমীর জনাব আব্দুর রশিদ, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আবু তাহের, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ আবু রায়হান, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মাওলানা দেলোয়ার হোসেন, শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন। ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি মাহমুদ হাসান, লালমনিরহাট জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও পাটগ্রাম উপজেলা আমীর মাওলানা কাজী আবুল কালাম আজাদ, হাতীবান্ধা উপজেলা আমীর প্রভাষক হাছেন আলী, কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা রুহুল আমীন, আদিতমারী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

Next Post
জনাব আবদুস সামাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জনাব আবদুস সামাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত