ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জনাব ওমর আলী ভূঁইয়া’র ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

জনাব ওমর আলী ভূঁইয়া’র ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার শিবপুর উপজেলার প্রবীণ সদস্য (রুকন) ও হিজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব ওমর আলী ভূঁইয়া বার্ধক্যজনিত কারণে ১৭ নভেম্বর বেলা পৌণে ২টায় ৭০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৭ নভেম্বর রাত ৮টায় তাঁর পুত্র আফতাব আলীর ইমামতিতে গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

শোকবাণী

জনাব ওমর আলী ভূঁইয়া’র ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ নভেম্বর ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব ওমর আলী ভূঁইয়া’র ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

জনাব ওমর আলী ভূঁইয়া’র ইন্তিকালে জেলা সংগঠনের শোকবাণী

অপর এক যুক্ত শোকবাণীতে জেলা সংগঠনের নেতৃবৃন্দ জনাব ওমর আলী ভূঁইয়া’র ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব ওমর আলী ভূঁইয়া ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।

Next Post
জনাব মোঃ মঈন উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জনাব মোঃ মঈন উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা শামীম আহসানকে হাসপাতালে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা
  • বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মেহরাবের ইমামরা যেদিন সমাজেরও নেতৃত্ব দেবেন, সেদিন সমাজ থেকে ঘুষ, দুর্নীতি চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি, গুম সবকিছুই নিশ্চিহ্ন হবে, ইনশাআল্লাহ
  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত