ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

-ডা. শফিকুর রহমান

বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব মহলের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১০ জুলাই এক বিবৃতিত প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতে দেশের উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলজুড়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, সিলেট, খুলনা, পটুয়াখালী, বরগুনা ও ময়মনসিংহ জেলার বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নৌকা না থাকায় গ্রামের অসংখ্য পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমি প্লাবিত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা অনেক স্থানে বন্ধ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাঁস-মুরগি ও গবাদিপশুর প্রাণরক্ষাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদ-নদীর ভাঙনও বেড়েই চলেছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমি মহান আল্লাহর দরবারে রহমত ও সহায়তা কামনা করছি।”

আমীরে জামায়াত বলেন, “এই দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রীয় উদ্যোগই সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যাকবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল ও কর্মী ভাইদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

তিনি সমাজের সকল সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই মানবিক বিপর্যয়ে সকলে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং দেশবাসীকে এই দুর্যোগ থেকে মুক্ত করুন। আমিন।”

Next Post
চীন সরকারের আমন্ত্রণে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চীনের উদ্দেশ্যে যাত্রা

চীন সরকারের আমন্ত্রণে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চীনের উদ্দেশ্যে যাত্রা

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত