ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ)-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ)-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ)-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৩ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।

প্রদত্ত শোকবাণীতে তিনি বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ) ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় (সৌদি আরবের স্থানীয় সময়) ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ) ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে রেকর্ড গড়েন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

শোকবাণীতে তিনি বলেন, শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ)-এর ইন্তিকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করে গিয়েছেন। তাঁর ইন্তিকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের সকল খেদমত কবুল করুন। তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা নসীব করুন।

আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আল্লাহ তাআলার নিকট দোয়া করছি তিনি যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করেন, আমীন।

Next Post
চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স এর প্রতিনিধি দলের সঙ্গে আমীরে জামায়াতের বৈঠক

চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স এর প্রতিনিধি দলের সঙ্গে আমীরে জামায়াতের বৈঠক

সাম্প্রতিক

  • হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে আমীরে জামায়াতের শুভেচ্ছা বিবৃতি
  • অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং সমবেদনা জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা
  • দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
  • পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
  • জাতীয় ক্রিকেট দলকে মাননীয় বিরোধীদলীয় নেতার অভিনন্দন
  • তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
  • আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত