ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

রুকনদের মহান মনিবের সন্তুষ্টির জন্য গৃহীত শপথ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করতে হবে

নেত্রকোণা জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

রুকনদের মহান মনিবের সন্তুষ্টির জন্য গৃহীত শপথ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করতে হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলা পাবলিক হলে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী বদরুল আমীন ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাত শতাধিক পুরুষ-মহিলা রুকন অংশগ্রহণ করেন।
জুমআ বার সকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “হযরত ইব্রাহিম (আ) যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাঁর শপথ বাস্তবায়ন করেছেন, তেমনি রুকনদেরকেও মহান মনিবের সন্তুষ্টির জন্য তাদের গৃহীত শপথ বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা করতে হবে। যে ধনসম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, তা দ্বীনের পথে বিলিয়ে দিতে কৃপণতা করা যাবে না। রুকন ভাই বোনদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবন ইসলামের আদর্শে গড়ে তুলতে হবে।”
মাননীয় বিরোধীদলীয় নেতা আরও বলেন, “সংগঠনের প্রতিটি রুকন আদর্শিক আন্দোলনের অন্যতম ভিত্তি। তাই আত্মশুদ্ধি, কুরআন-হাদিস অধ্যয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে আত্মনিয়োগের মাধ্যমে সংগঠনের শক্তি আরও সুসংহত করতে হবে।” তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এদেশের প্রায় ৭০% মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে গণভোট বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য নাজমুল হক সাঈদী, ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, ময়মনসিংহ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি, কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ রমজান আলী, শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার সাবেক আমীর মাওলানা এনামুল হক, জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এমপি সহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রুকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, রুকনদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মানসিকতাই সংগঠনের অগ্রযাত্রার প্রধান শক্তি। তিনি প্রত্যেক রুকনকে নিজ নিজ এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান।
রুকন সম্মেলনে যোগদানের পূর্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এবং সম্মেলনের পরে নেত্রকোণার বিশিষ্টজনদের সাথে মধ্যাহ্ন ভোজে মিলিত হন।
Next Post
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

সাম্প্রতিক

  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত