ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা

- ডা. শফিকুর রহমান

জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা”। তিনি বলেন, সংবিধান সংস্কারের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে রায় দিয়েছে। কিন্তু সরকার সংবিধান সংষ্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। সংবিধান সংশোধন কমিটি সংবিধানের কোনো বিধিতে আছে কি-না সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সংবিধান সংশোধনের নামে কোনো ভাঁওতাবাজি জনগণ মেনে নেবে না।

জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, জাতি হিসেবে আমরা গর্বিত এবং লজ্জিত। ১৯৪৭ থেকে ২০২৪ আমাদের প্রতিটি অর্জনের জন্য আমরা গর্বিত। লজ্জিত এজন্য আমাদের জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ফসল প্রতিবারই ছিনতাই করা হয়েছে। কিন্তু আমরা চব্বিশকে হারিয়ে যেতে দেবো না। তিনি বলেন, এই চব্বিশ না হলে, আমি এখানে বক্তব্য দিতে পারতাম না, সংসদ সদস্য হতে পারতাম না, বিরোধী দলের নেতাও হতে পারতাম না। একইভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না, বিএনপি সরকার গঠন করতে পারতো না। কিন্তু সরকারের মন্ত্রীদের বক্তব্যে জাতি আশাহত হচ্ছে।

যারা দেশ পরিচালনা করবে তাদের ন্যূনতম নৈতিক মানদণ্ড থাকতে হবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, যখন সরকারের এক মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে, আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ বলেছি যদি নির্বাচন হতে দেওয়া না হয়! আরেক মন্ত্রী বলেন, নির্বাচনী বৈতরণী পার হতে টোল মওকুফের কথা বলেছেন কিন্তু টোল মওকুফ করা হবে না! এই যে, মন্ত্রীদের দ্বিচারিতা, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা, প্রতারণা এটি রাজনীতির জন্য শুভকর নয়। এর ফলে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা নষ্ট হবে।

তিনি বলেন, জুলাইয়ে সবচেয়ে বড় দাবি ছিল ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে। তাই ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে রাষ্ট্র হবে অকৃতজ্ঞ, নিমক হারাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ব্রি. জে. (অব.) হাসিনুর রহমান বলেন, যাদের রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতা বসেছে তাদের সম্মান করতে পারেনি সরকার। জুলাই বিপ্লব পরবর্তী শিলং থেকে একজন দেশে এসে দাবি করছেন তিনি না-কি জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন! অথচ জুলাই বিপ্লব এদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার ঋণ খেলাপিদের ঋণগ্রস্ত বানিয়ে যাকাতের টাকা লুটপাট করার পথ তৈরি করেছে। কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য যাকাতের টাকা নেওয়ার সুযোগ আছে! লুটপাটের চেষ্টা না করে নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা আর ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চাই না, আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই।

জুলাই আন্দোলনকালীন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, পল্টন থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মঞ্জরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদকে গুলি করে শহীদ করার মধ্য দিয়ে আন্দোলনে আগুনে ঘী ঢেলে দিয়েছিল হাসিনার পুলিশ বাহিনী। এখান থেকেই ছাত্র সমাজ শপথ করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেই হবে। সেই আন্দোলন একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ ভূমিকায় জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন না হলে জনগণ আবারও সরকার পরিবর্তনের দিকে হাঁটতে বাধ্য হবে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ছাত্র-জনতা যেই নতুন বাংলাদেশের স্বপ্নে জুলাই বিপ্লব অর্জন করেছে সেই স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ হতে হবে। রাষ্ট্র সংস্কার ব্যতিত পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থায় সরকারকে চলতে দেবে না জুলাই বিপ্লবীরা। বিপ্লবীদের মাঠে নামার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

শহীদ মোবারক হোসেনের পিতা রমজান আলী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না করেই নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছে। আমরা নতুন সরকারের কাছে জুলাই গণহত্যার বিচার দাবি করছি। তবে আমরা উদ্বিগ্ন সরকার, গণহত্যার বিচার করবে কি-না! কারণ সরকারের মন্ত্রীদের বক্তব্য সন্দেহজনক। তারা প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে বলে সেটি শুধুমাত্র নির্বাচনের বৈতরণী পার হতে বলেছে!

তিনি হুঁশিয়ারি করে বলেন, গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবার শহীদ পরিবার রাজপথে নামতে বাধ্য হবে। তিনি সরকারের কাছে দাবি জানান হয়তো জুলাই সনদ বাস্তবায়ন করুন, নয়তো আগামীর আন্দোলনে আমার বুকে বুলেট মারার জন্য আমার টেক্সের টাকায় বুলেট কিনে রাখুন! তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী এখন পর্যন্ত জামায়াতে ইসলামী ব্যতিত আর কোনো রাজনৈতিক দল আমাদের খোঁজ খবর নেয়নি।

শহীদ মেহেদী হাসানের পিতা শেখ জামাল হাসান বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পেরিয়ে গেলেও গণহত্যার একটি বিচারও সম্পন্ন হয়নি! বিচার ও সংস্কারে সরকারের উদাসীনতা আমাদের ব্যথিত করছে। সরকারের কার্যক্রমে মনে হয়, সরকার জুলাই চেতনা বিশ্বাস করে না। পক্ষান্তরে বিরোধী দল জামায়াতে ইসলামীর কার্যক্রমে মনে হয় জামায়াতে ইসলামী জুলাই চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার। জামায়াতে ইসলামী ব্যতিত কোনো দল আমাদের পরিবারের পাশে দাঁড়ায়নি। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের রক্তের দায় শোধ করতে তিনি সরকারের কাছে দাবি জানান।

জুলাই যোদ্ধা আহত সালমান হোসেন বলেন, জুলাই আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও রংপুরে আবু সাঈদকে গুলি করে শহীদ করায় ছাত্র সমাজ ফুঁসে ওঠে সরকার পতনের আন্দোলনের শপথ করে। সরকার ছাত্রদের দমনে যতবেশি অস্ত্র ব্যবহার করেছে ছাত্ররা ততবেশি বিদ্রোহী আর বিক্ষুপ্ত হয়ে উঠেছিল। ছাত্র হত্যার প্রতিবাদে দলমত নির্বিশেষে সকল ছাত্র-শিক্ষক, অভিভাবক, রিকশা-ভ্যান চালকসহ সকল পেশাজীবীর সাধারণ জনগণ আন্দোলনে যোগ দিয়েছিল। সাংবাদিক সমাজও সেই আন্দোলনে ছাত্র-জনতাকে সহযোগিতা করেছিল। সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ৩৬ দিনের আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন আন্দোলনের শুরুই হয়েছে কোটা সংস্কারের দাবিতে অর্থ্যাৎ সংস্কারের দাবিতে তাহলে বিপ্লব পরবর্তী নতুন সরকার সংস্কারের পরিবর্তে সংশোধন কোথায় পেয়েছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন ব্যতিত বিকল্প কোনো পথে হাঁটলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জগসু) ভিপি রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে এডভোকেট এস এম কামাল উদ্দিন, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, শহীদ আবু সাঈদসহ সকল শহীদকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদদের স্মরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করতে হবে। জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে এই সংক্রান্ত কমিটি পুনর্গঠন করতে হবে। শহীদের রক্তের শক্তি মুছে ফেলবার শক্তি কারো নেই উল্লেখ করে তিনি বলেন, শহীদদের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে পরিণতি ভয়াবহ হবে। গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দল হিসেবে বিএনপিকে পথ খুঁজে বের করতে তিনি আহ্বান জানান।

Next Post
দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত